প্রধান সূচি

Saturday, April 9th, 2022

 

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে ও হামলার বিচার দাবীতে ১১ ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ২নং মালিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল দাঁড়িয়ার বিরুদ্ধে অনাস্থা এবং বিভিন্ন অন্যায়, অত্যাচার ও ইউপি সদস্যদের উপর হামলার প্রতিকার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ওই ইউনিয়নের নির্বাচিত ১১ জন ইউপি সদস্য। গতকাল শনিবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে ওই ইউনিয়নের ৩জন নারী ও ৮জন পুরুষ ইউপি সদস্য উপস্থিত হয়ে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ৬নং ওয়ার্ডের মেম্বর মনোজ কান্তি মন্ডল অভিযোগ করে বলেন, ২নং মালিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল দাঁড়িয়ার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে গত ১৬ মার্চ ইউনিয়ন পরিষদেরবিস্তারিত পড়ুন


নাজিরপুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ ॥ আহত ১৩

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় দুই পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১৩ জন আহত হয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাতিলাখালি গ্রামে এ ঘটনা ঘটে। আহত এক পরিবারের সদস্যরা হলেন- আল-আমিন শেখ (২৭), সাব্বির শেখ (১৯), কাওসার শেখ (৪৫), রবিউল শেখ (২১), সজিব শেখ (২৬), রেহেনা আক্তার (৩০), ছনিয়া আক্তার (২২), চাদনি আক্তার (১৯) ও মহিমা বেগম (৩০)। আহত অপর পরিবারের সদস্যরা হলেন- লুৎফর শেখ (৬০), শিপন (৩২), ফারিয়া (১৬) তানভীর শেখ (১৬)। আহতদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বোরো ধানক্ষেতে সবুজের সমারোহ

পিরোজপুরে দিগন্ত বিস্তৃত বোরো ধান ক্ষেতে এখন সবুজের সমারোহ। ধানের শীষের দোল দেখে কৃষকরা আশায় বুক বেঁধেছে। সেই সাথে চলছে ধানের ক্ষেত নিরানীসহ অন্যান্য পরিচর্যার কাজ। পিরোজপুর জেলায় চলতি মৌসুমে ২৬ হাজার ৭০ হেক্টরে বোরো ধান চাষ করা হয়েছে। এর মধ্যে হাইব্রীডের চাষ হয়েছে ১৪ হাজার ১৯৩ হেক্টরে, উফশী ১১ হাজার ৮২৫ হেক্টরে এবং স্থানীয় জাতের বোরো ধান চাষ হয়েছে ৫২ হেক্টরে। বোরো চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ৯ হাজার ৯৩১ মেট্রিক টন। বোরো চাষে চাষীদের আগ্রহ সৃষ্টি ও বোরোর উৎপাদন বৃদ্ধির লক্ষে ২৪ হাজার বিঘায় প্রনোদনাবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় নিখোঁজের ১০দিনেও সন্ধান মেলেনি প্রতিবন্ধি ইয়াছিনের

পিরোজপুরের ভান্ডারিয়ায় নিখোঁজের ১০দিনেও সন্ধান মেলেনি ইয়াছিন হাওলাদার (২২) নামক এক বাক প্রতিবন্ধি কিশোরের। সে ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের সিংহখালী গ্রামের সুলতান মাহমুদের ছেলে। স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, ইয়াছিন গত ৩১ মার্চ বিকেল ৫ টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন এবং স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করলেও গত ১০ দিনেও তার খোঁজ মেলেনি। এ ঘটনায় নিখোঁজের তিনদিন পর ২ এপ্রিল নিখোঁজ ইয়াছিনের মা শাহানা বেগম ভান্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরী (নং- ৬৩) করেছেন। এছাড়াও বিভিন্ন স্থানে ঐ প্রতিবন্ধি কিশোরেরবিস্তারিত পড়ুন


চাঁদা না পেয়ে বীর মুক্তিযোদ্ধার নির্মানাধীন ঘরের কাজ বন্ধ করে দেয়ার অভিযোগ

মুক্তিযোদ্ধার কাছে চাঁদা দাবি ও নির্মানাধীন ঘরের কাজ বন্ধ করে দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক বীর মুক্তিযোদ্ধা। শনিবার সকাল সাড়ে ১০টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল লতিফ হাওলাদার লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি জানান, তার পৈত্রিক সম্পত্তিতে বসতঘর তুলতে গেলে তার প্রতিবেশী কাঞ্চন মুন্সির জামাই লোকমান হোসেন ও তার স্বজনরা মিলে তাকে বাঁধা দেয় এবং ভবন নির্মানের কাজ বন্ধ করার অপচেষ্টা চালায়। পরে তারা জমি দখলের চেষ্টা চালায়। এসব করে তারা ব্যর্থ হয়ে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ বিষয়েবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial