প্রধান সূচি

 ইন্দুরকানীতে খাল থেকে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার

পিরোজপুরের ইন্দুরকানীতে নরায়ন চন্দ্র হালদার (৭৫) নামের এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মরদেহ খাল থেকে উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার পত্তাশী ইউনিয়ন এর রামচন্দ্রপুর এলাকার একটি খাল থেকে অবসরপ্রাপ্ত এ স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নারায়ণ চন্দ্র উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নুকুল চন্দ্রের ছেলে। তিনি রামচন্দ্রপুর পিএস মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, নারায়ণ চন্দ্র হালদার সকালে রামচন্দ্রপুর খালের হরেন মেম্বারের ঘাটের ব্রিজের পাশ দিয়ে খালে নেমে সাঁতরে অন্য পাড়ে যাচ্ছিলেন। তখন পানির স্রোতে তলিয়ে যান তিনি। অনেক খোজাঁখুঁজির পর স্থানীয়রা দুপুরের দিকে আধা কিলোমিটার দুরে একই খাল থেকে তার লাশ উদ্ধার করে।

ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, খাল থেকে স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial