Wednesday, April 6th, 2022
ইন্দুরকানীতে খাল থেকে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার
পিরোজপুরের ইন্দুরকানীতে নরায়ন চন্দ্র হালদার (৭৫) নামের এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মরদেহ খাল থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পত্তাশী ইউনিয়ন এর রামচন্দ্রপুর এলাকার একটি খাল থেকে অবসরপ্রাপ্ত এ স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নারায়ণ চন্দ্র উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নুকুল চন্দ্রের ছেলে। তিনি রামচন্দ্রপুর পিএস মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ছিলেন। স্থানীয়রা জানান, নারায়ণ চন্দ্র হালদার সকালে রামচন্দ্রপুর খালের হরেন মেম্বারের ঘাটের ব্রিজের পাশ দিয়ে খালে নেমে সাঁতরে অন্য পাড়ে যাচ্ছিলেন। তখন পানির স্রোতে তলিয়ে যান তিনি। অনেক খোজাঁখুঁজির পর স্থানীয়রা দুপুরের দিকে আধা কিলোমিটারবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ক্রিষ্টাল আইচসহ গ্রেফতার ৩ ॥ গাড়ী জব্দ
পিরোজপুরের পৌরশহর থেকে ক্রিষ্টাল আইচসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, পিরোজপুর পৌরসভার পশ্চিম শিকারপুর এলাকার মো. মোশারেফ হোসেনের ছেলে ফয়সাল মোর্শেদ সজিব (৩০), সদর উপজেলার শারিকতলা ডুমরিতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হান্নান ফকিরের ছেলে লালন ফকির (২৬) এবং চালনা নামাজপুর এলাকার মৃত আবুল বাশার শেখের ছেলে রিপন শেখ। মঙ্গলবার দিবাগত ভোররাতে পৌরসভার শিকারপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান। তিনি জানান, পিরোজপুর জেলার মাদক দ্রব্য উদ্ধার অভিযানের আওতায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার একটি দলবিস্তারিত পড়ুন
মিথ্যা অভিযোগের প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন ও মানববন্ধন
পিরোজপুরের নাজিরপুর উপজেলার ২নং মালিখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমীন বাবলুর বিরুদ্ধে মিথ্যা দুর্নীতি-অনিয়মের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ইউনিয়নের বিভিন্ন স্তরের মানুষ। বুধবার সকালে নাজিরপুর আওয়ামী লীগ অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরের স্বাধীনতা মঞ্চে গিয়ে এক পথ সভা অনুষ্ঠিত হয়। পরে নাজিরপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন ইউপি চেয়ারম্যান রুহুল আমীন বাবলু। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি চেয়ারম্যান রুহুল আমীন বাবলু বলেন, আমার ইউনিয়ন পরিষদের কয়েকজন ইউপি সদস্য আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, এবং অবাস্তববিস্তারিত পড়ুন
মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যনের বিরুদ্ধে থানায় জিডি
পিরোজপুরের মঠবাড়িয়ার উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে থানায় সাধারণ (জিডি) ডায়েরী করা হয়েছে। উপজেলার তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের মৃত আ. সালাম হাওলাদারের ছেলে মো. ছগির মিয়া মঙ্গলবার রাতে ওই সাধারণ ডায়েরী করেন। সাধারন ডায়েরী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে ছগির মিয়া একটি রাস্তার প্রক্কলন (ইষ্টিমিট) এর বিষয়ে মঠবাড়িয়া উপজেলা প্রকৌশলীর কক্ষে অবস্থান করছিলেন। এ সময় উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন হঠাৎ করে উপজেলা প্রকৌশলীর রুমে ঢুকে ছগির মিয়ার নাম ধরে গালিগালাজ করে মারধর করতে তেড়ে আসেন এবং হত্যার হুমকি দেন। একপর্যায় ছগির মিয়া সেখান থেকেবিস্তারিত পড়ুন
