প্রধান সূচি

নাজিরপুরে রাস্তার ১১টি গাছ কেটে নিয়েছেন স্থানীয় প্রভাবশালী

পিরোজপুরের নাজিরপুরে রাস্তার ১১টি সরকারী গাছ কেটে নিয়েছেন স্থানীয় এক প্রভাবশালী চক্র। উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জীবগ্রামের বলিবাবলা রাস্তার সামাজিক বনায়নের ওই গাছ কেটে নেয়া হয়েছে।
সামজিক বনায়নের উপকারভোগী কমিটির সাধারণ সম্পাদক মো. আশ্রাফুর রহমান হাওলাদার জানান, গত কয়েকদিন আগে বলিবাবলা এলাকার তপন ঢালীর বাড়ির সামনের রাস্তার ১১টি সরকারী গাছ বিক্রি করে দিয়েছেন স্থানীয় অনিল কৃষ্ণ ঢালীর ছেলে লিটন ঢালী। এ বিষয়ে গত ৩ দিন আগে বন বিভাগের লোকজনকে জানানো হলেও তারা এখানো কোন ব্যবস্থা নেয় নি।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাস্তার মাটি খুঁড়ে গাছগুলো কেটে নেয়া হয়েছে। কেটে নেয়া ওই সব গাছের ডাল-পালার কিছু অংশ সেখানে পড়ে আছে।
স্থানীয় তপন ঢালী জানান, বটতলা এলাকার গাছ ব্যবসায়ী মো. আসাদুজ্জামান ওই গাছ কেটে নিয়েছেন। গাছ ব্যবসায়ী আসাদুজ্জামান জানান, লিটন ঢালীর কাছ থেকে ওই গাছগুলো তিনি (আসাদুজ্জামান) ক্রয় করেছেন। ক্রয় করা ওই গাছের মধ্যে ৬টি মেহগিনি ও ৬টি অন্য বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। স্থানীয়রা জানান, কেটে নেয়া গাছগুলোর আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা।
অভিযুক্ত লিটন ঢালী জানান, ওই গাছ তার কাকা (চাচা) গৌরাঙ্গ ঢালীর জমিতে। তাই তার নির্দেশে বিক্রি করে দেয়া হয়েছে।
নাজিরপুর বন বিভাগের কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, বিষয়টি শুনেছি। সরেজমিনে গিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial