প্রধান সূচি

Tuesday, February 22nd, 2022

 

ভাণ্ডারিয়ায় বাস-ট্রলি সংঘর্ষে আহত ৪ ॥ বাস আটক

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এক সড়ক দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ভাণ্ডারিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কের স্থানীয় কলেজ মোড়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিআরটিসি একটি বাসের সাথে ইঞ্জিনচালিত একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলিতে থাকা ৪ আরোহী আহত হয়। জানা গেছে বিআরটিসি’র দুটি বাসের প্রতিযোগিতাই এ দুর্ঘটনার মূল কারণ। এ ঘটনায় পুলিশ একটি বিআরটিসি বাস আটক করেছে। স্থানীয়রা জানান, বরিশালগামী বিআরটিসির দুটি বাস প্রতিযোগিতা করে চলছিল। এ সময় একটি বাস অপরটিকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা টিন বোঝাই একটি ইঞ্জিনচালিত ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলিটি দুমড়ে মুচড়েবিস্তারিত পড়ুন


নাজিরপুরে রাস্তার ১১টি গাছ কেটে নিয়েছেন স্থানীয় প্রভাবশালী

পিরোজপুরের নাজিরপুরে রাস্তার ১১টি সরকারী গাছ কেটে নিয়েছেন স্থানীয় এক প্রভাবশালী চক্র। উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জীবগ্রামের বলিবাবলা রাস্তার সামাজিক বনায়নের ওই গাছ কেটে নেয়া হয়েছে। সামজিক বনায়নের উপকারভোগী কমিটির সাধারণ সম্পাদক মো. আশ্রাফুর রহমান হাওলাদার জানান, গত কয়েকদিন আগে বলিবাবলা এলাকার তপন ঢালীর বাড়ির সামনের রাস্তার ১১টি সরকারী গাছ বিক্রি করে দিয়েছেন স্থানীয় অনিল কৃষ্ণ ঢালীর ছেলে লিটন ঢালী। এ বিষয়ে গত ৩ দিন আগে বন বিভাগের লোকজনকে জানানো হলেও তারা এখানো কোন ব্যবস্থা নেয় নি। সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাস্তার মাটি খুঁড়ে গাছগুলো কেটে নেয়া হয়েছে। কেটেবিস্তারিত পড়ুন


আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিতে মোংলা ছেড়েছে যুদ্ধ জাহাজ ‘ওমর ফারুক’

আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিতে মোংলা নৌঘাঁটি থেকে ছেড়ে গেছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘ওমর ফারক’। মঙ্গলবার দুপুর দেড়টায় মোংলার দিগরাজস্থ নৌঘাঁটি থেকে যুদ্ধ জাহাজটি ছেড়ে যায়। খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম. আনোয়ার হোসেন উপস্থিত থেকে জাহজটিকে আনুষ্ঠানিক বিদায় জানান। এসময় নৌবাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তা, যুদ্ধ জাহাজ ওমর ফারুক এ গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মোংলা নৌঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন এম. মোশাররফ হোসেন জানান, ভারতের বিশাখাপত্তনমে আগামী ৪ মার্চ আট দিন আন্তর্জাতিক নৌ মহড়ায় সফরে থাকবে জাহাজটি। যুদ্ধ জাহাজ ওমর ফারুকের অধিনায়ক ক্যাপ্টেন এ বি এমবিস্তারিত পড়ুন


ট্রাফিক আইন অমান্য করায় প্রাইভেট কারসহ ১১ মোটর সাইকেল আটক

পিরোজপুরে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযানকালে ১টি প্রাইভেট কারসহ ১১টি মোটর সাইকেল আটক করা হয়েছে। এসময় ৩২ জনের নামে মামলা দিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা শহরের স্থানে অভিযান করে জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশ। সকাল থেকে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ মোড়ে অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল হাসান (বিপিএম) দিনব্যাপী নিজে দাঁড়িয়ে থেকে পরিচালনা করেন। এসময় হেলমেটবিহীন মোটর সাইকেল চালানোর অভিযোগে চালকদের মামলা দিয়ে জরিমানা আদায় করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন, সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জহিরুল হক, সার্জেন্ট কামালবিস্তারিত পড়ুন


গরীবের বিচার আল্লাহ করবেন…

‘মোরা গরীব মোগো কেউ নাই। মোর বোবা পোলাডারে যে মারছে হ্যার অনেক ক্ষমতা। মেম্বার চেয়াম্যানের ধারে বিচার দিছি কেউ বিচার করেনি, তাই আল্লাহ কাছে বিচার দিলাম।গরীবের বিচার আল্লাহ করবেন…’ এমন উক্তি ও আক্ষেপ করে কথাগুলো বললেন শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শারীরিক নির্যাতনের শিকার বাক প্রতিবন্ধী শিশু মোহাম্মদ (১২) এর হতদরিদ্র মা আসমা বেগম। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের মো. আলমগীর ফরাজীর বাক প্রতিবন্ধী ছেলে মোহাম্মদ (১২) কোরাআন পড়া শিখতে প্রতিদিনই মসজিদে যায়। ঘটনার দিন একই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. দেলোয়ার হোসেন টুকু মৃধার মেয়ে সাজনীন আক্তারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial