প্রধান সূচি

সাগরে মাছ ধরা ট্রলার ডুবি

এখনও নিখোঁজ ১৩ জেলে ॥ চলছে যৌথ উদ্ধার অভিযান

বঙ্গোপসাগরে শুক্রবার রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ২৫টি ট্রলার ডুবির ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে। রবিবার ভোর থেকে বিকেল পর্যন্ত নিখোঁজ আর কোনও জেলের সন্ধান মেলেনি। নিখোঁজ থাকা ১৩ জেলে ও নিমজ্জিত ট্রলারগুলোর সন্ধানে বঙ্গোপসাগরে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা।
সুন্দরবনের দুবলার চর জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় জানান, জেলেদের উদ্ধারে যৌথ অভিযানে অংশ নিয়েছে নৌবাহিনীর একটি জাহাজ, কোস্টগার্ডের দুটি জাহাজ, সুন্দরবন বিভাগের দুটি নৌযান ও দুবলার চর শুঁটকি পল্লীর জেলেদের ৫০টি ফিশিং ট্রলার।
তিনি আরও জানান, শনিবার সন্ধ্যা পর্যন্ত ডুবে যাওয়া ১৩টি ট্রলার ও নিখোঁজ দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১৩ জেলে। বাকি জেলে ও ট্রলার উদ্ধারে যৌথ অভিযান চালানো হচ্ছে। রবিবার বিকেল পর্যন্ত জীবিত বা মৃত আর কোনও জেলের সন্ধান মেলেনি। সোমবারও উদ্ধার অভিযান চলবে।
এর আগে, নিখোঁজ জেলেদের মধ্যে শনিবার সন্ধ্যায় বঙ্গোপসাগর থেকে মামুন শেখ ও ইসমাইল শেখ নামে দুই জেলের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। মামুন বাগেরহাটের চিতলমারী উপজেলার কালীগঞ্জ গ্রামের আনোয়ার শেখের ছেলে এবং ইসমাইল পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জানখালি গ্রামের আজিজ শেখের ছেলে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial