Sunday, February 6th, 2022
সাগরে মাছ ধরা ট্রলার ডুবি
এখনও নিখোঁজ ১৩ জেলে ॥ চলছে যৌথ উদ্ধার অভিযান
বঙ্গোপসাগরে শুক্রবার রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ২৫টি ট্রলার ডুবির ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে। রবিবার ভোর থেকে বিকেল পর্যন্ত নিখোঁজ আর কোনও জেলের সন্ধান মেলেনি। নিখোঁজ থাকা ১৩ জেলে ও নিমজ্জিত ট্রলারগুলোর সন্ধানে বঙ্গোপসাগরে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা। সুন্দরবনের দুবলার চর জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় জানান, জেলেদের উদ্ধারে যৌথ অভিযানে অংশ নিয়েছে নৌবাহিনীর একটি জাহাজ, কোস্টগার্ডের দুটি জাহাজ, সুন্দরবন বিভাগের দুটি নৌযান ও দুবলার চর শুঁটকি পল্লীর জেলেদের ৫০টি ফিশিং ট্রলার। তিনি আরও জানান, শনিবার সন্ধ্যা পর্যন্ত ডুবে যাওয়া ১৩টি ট্রলার ও নিখোঁজবিস্তারিত পড়ুন
আবারও বাড়লো সয়াবিন তেলের দাম
আবারও বাড়ানো হয়েছে সয়াবিন তেলের দাম। রবিবার বিকেলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় দেশের বাজারে খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ছে। এছাড়া পাঁচ লিটারের বোতলজাত তেলে ৩৫ টাকা এবং পাম তেলে ১৫ টাকা বাড়ানো হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) থেকে এ দাম কার্যকর হবে। সর্বশেষ ২০২১ সালের ১৯ অক্টোবর সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি লিটার বোতলজাতবিস্তারিত পড়ুন
