প্রধান সূচি

মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংষতায় পুলিশসহ উভয় পক্ষের আহত-১১ : বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়ার পঞ্চম ধাপের ৫ জানুয়ারীর নির্বাচনে ১১নং বড়মাছুয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণার জের ধরে হামলায় নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলায় উভয় পক্ষের ১১জন গুরুতর জখম হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত নৌকা সমর্থকরা জানান, রবিবার বিকেলে নৌকার সমর্থকরা মোটর সাইকেলযোগে বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদারের বাড়ীর নিকটবর্তী ৫নং ওয়ার্ডে গণসংযোগের জন্য গাজী বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা তাদের (নৌকার সমর্থক) ধাওয়া করে দুটি মোটর সাইকেল পানিতে ফেলে দেয় ও কয়েকটি মোটর সাইকেল ভাংচুর করে।
এ নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলো- নৌকা সমর্থক মিজান মোল্লা (৩৫), জামাল কাজী (৫৪), রুবেল খা (২৫), মোতালেব (৬০), তুফান (২২), শামিম (২৫), ওয়ালিউল্লাহ (১৬) ও বিদ্রোহী প্রার্থীর সমর্থক আবুল কালাম (৬০), শাহাদাৎ হোসেন (২১) ও বড়মাছুয়া বাজারে দায়িত্বে থাকা পুলিশের দুই সদস্য সাকিল হোসেন (২৮) ও মোঃ রুবেল (৩০) আহত হয়।
গুরুতর আহত জামাল কাজী, রুবেল খা, আবুল কালাম, শাহাদাৎ হোসেনকে রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।
বিদ্রোহী প্রার্থী নাসির হোসেন হাওলাদার জানান, নৌকা প্রার্থীর সমর্থকরা তার বাড়ীতে হামলা চালালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী আয়েশা আক্তার মনি মুঠোফোনে বার বার চেষ্টা করেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল বলেন, নির্বাচনী প্রচারণার জেরে হামলার ঘটনাটি ঘটেছে। সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial