Sunday, January 2nd, 2022
মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংষতায় পুলিশসহ উভয় পক্ষের আহত-১১ : বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ
পিরোজপুরের মঠবাড়িয়ার পঞ্চম ধাপের ৫ জানুয়ারীর নির্বাচনে ১১নং বড়মাছুয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণার জের ধরে হামলায় নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলায় উভয় পক্ষের ১১জন গুরুতর জখম হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত নৌকা সমর্থকরা জানান, রবিবার বিকেলে নৌকার সমর্থকরা মোটর সাইকেলযোগে বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদারের বাড়ীর নিকটবর্তী ৫নং ওয়ার্ডে গণসংযোগের জন্য গাজী বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা তাদের (নৌকার সমর্থক) ধাওয়া করে দুটি মোটর সাইকেল পানিতে ফেলে দেয় ও কয়েকটি মোটর সাইকেল ভাংচুর করে। এ নিয়ে উভয় পক্ষবিস্তারিত পড়ুন
মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন শুরু
দেশের মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন শুরু করেছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় চলতি বছর ১৭টি জেলায় বেহুন্দী জাল, কারেন্টজালসহ মৎস্য সম্পদ ধ্বংসকারী সকল প্রকার অবৈধ জাল অপসারণে ৩০ দিনব্যাপী বিশেষ এ অভিযান পরিচালনা করছে। জাটকা ও সামুদ্রিক মাছের ডিম, লার্ভী ও পোনা রক্ষায় গত ৩০ ডিসেম্বর ২০২১ তারিখ থেকে থেকে শুরু হওয়া এ অভিযান চার ধাপে চলবে ২০ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত। বিশেষ কম্বিং অপারেশনের আওতাভুক্ত ১৭টি জেলা হচ্ছে পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, বরিশাল, নোয়াখালী, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, কক্সবাজার, চট্টগ্রাম, মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, শরিয়তপুর, মাদারীপুর ও চাঁদপুর।বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ধান কাটায় বাঁধা দেয়ায় বৃদ্ধ কৃষককে হাতুড়িপেটা করে পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা
পিরোজপুরের মঠবাড়িয়ায় ধান কাটায় বাঁধা দেয়ায় জয়নাল ফরাজী (৭০) নামে এক কৃষককে হাতুড়িপেটা করে পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা। শনিবার বিকেলে উপজেলার পশ্চিম পাতাকাটা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত জয়নাল ফরাজীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ওই বিকেলেই বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। জয়নাল ফরাজী পশ্চিম পাতাকাটা গ্রামের মৃত. করিম ফরাজীর ছেলে। আহত সূত্রে জানা জানা গেছে, বৃদ্ধ জয়নাল ফরাজীর ক্রয়কৃত বহু বছরের ভোগদখলীয় ৩৩ শতাংশ জমিতে এ বছর ধান রোপন করেন। শনিবার তার প্রতিবেশী নাসির ফকিরসহ ১৫বিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় চাঁদাবাজীর অভিযোগে পুলিশ সদস্য আটক
পিরোজপুরের ভান্ডারিয়ায় ভূয়া পরিচয়ে চাঁদাবাজী করার সময় মিখাইল আজম নামের এক পুলিশ সদস্যকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার ইকড়ি এলাকায়। অভিযুক্ত ওই পুলিশ সদস্য ঝালকাঠির তারাবুনিয়া পুলিশ ক্যাম্পের কনেষ্টবল (নং-৩২৫) হিসাবে কর্মরত বলে জানা গেছে। ভান্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার ইকড়ি এলাকার লোকজন মিখাইল আজমকে ভূয়া পরিচয়ে চাঁদাবাজীর অভিযোগে আটক করে থানায় সংবাদ দিলে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসেন। এসময় সে নিজেকে ঝালকাঠীর তারাবুনিয়া পুলিশ ক্যাম্পের কনোষ্টবল পরিচয় দিলে বিষয়টি ঝালকাঠি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান হয়। পরেবিস্তারিত পড়ুন
