পিরোজপুরে প্রতিপক্ষে হামলায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আহত
পিরোজপুরে স্থানীয় রাজনৈতিক গ্রুপিং এর জের ধরে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগের এক ওয়ার্ড সভাপতি আহত হয়েছেন। জেলার সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর বাজার এলাকায় মঙ্গলবার রাতে এ হামলার ঘটনা ঘটে। আহত জাহাঙ্গীর সিকদার (৪৫) দুর্গাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান চান মিয়া মাঝির সমর্থক।
আহত জাহাঙ্গীর সিকদার জানান, রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে রাত ৮টার দিকে দূর্গাপুর ইউনিয়ন নবনির্বাচিত চেয়ারম্যান নোমান মৃধার অনুসারী কামাল মাঝি ও রাজিব মাঝিসহ ৫/৬জন লাঠি দিয়ে মাথা ও পায়ে আঘাত করে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে।
পিরোজপুর সদর থানার ওসি আ.জ.ম. মাসুদুজ্জামান জানান, দুর্গাপরে একটি মারামারির ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় পিরোজপুর সদর থানায় মামলা প্রক্রিয়াধীন।
Please follow and like us:
« বেতন-ভাতা না দিয়েই উধাও হয়ে গেছে বিতর্কিত সেই প্রিয়া সাহার এনজিও শারি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে সংখ্যালঘুর জমি দখলের পায়তারার অভিযোগ »
