প্রধান সূচি

নাজিরপুরে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

পিরোজপুরের নাজিরপুরে ধানক্ষেতের ইঁদুর নিধনের জন্য অবৈধভাবে স্থাপিত বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শাঁখারিকাঠি ইউনিয়নের চালিতাবাড়ী গ্রামের মো. জাকির খানের জমিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান হাওলাদার (৩৫) ওই ইউনিয়নের বুড়ীখালি গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, হাবিবুর রহমান স্থানীয় সুদ ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে কাঁচামালের ব্যবসা করতো। কিন্তু ব্যবসায় লোকসান হওয়ায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় সুদ ব্যসায়ীদের চাপে ঋণের বোঝা মাথায় নিয়ে প্রায় দুই বছর আগে এলাকা ছেড়ে পালিয়ে যায়। বর্তমানে তার মা অসুস্থ থাকায় শনিবার রাতে মায়ের সাথে দেখা করতে এসেছিল। তখন সুদ ব্যবসায়ীরা তার উপস্থিতি টের পেয়ে টাকার জন্য ধাওয়া দিলে হাবিব পালাতে গিয়ে ধানক্ষেতে নামলে অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়।
স্থানীয় কৃষক মৃত খেয়ালউদ্দিন সেখের ছেলে শাহ্আলম সেখ জানান, সকাল ১০টার দিকে আমার জমিতে যাওয়ার সময় এক ব্যক্তিকে জমির কাচাঁর উপর উপুর হয়ে পরে থাকতে দেখে আমি দৌঁড়ে দোকানের কাছে গিয়ে সবাইকে ঘটনাটি জানাই এবং তারা থানায় খবর দেয়।
এ ব্যাপারে জমির মালিক জাকির খানের কাছে জানতে চাইলে তিনি জানান, আমার জমি আমি চাষাবাদ করিনা। বর্গাচাষীরা চাষাবাদ করেন। অবৈধ বৈদ্যুতিক ফাঁদের বিষয়ে জিজ্ঞেস করলে জানান, আমার বর্গাচাষিরা ফাঁদ পাতছে কিনা আমি জানিনা।
এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহিদুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে সংবাদপ্রাপ্ত হয়ে তাৎক্ষণিক আমি সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এস আই রিয়াজুল ইসলাম লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃত্যুর সঠিক কারণ নির্নয়ের জন্য লাশ পিরোজপুর জেলা হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial