Sunday, December 19th, 2021
বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা প্রদানে আগ্রহী যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা প্রদানে আগ্রহী। রবিবার বিকেলে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র সাথে তার দপ্তর কক্ষে যুক্তরাষ্ট্র দূতাবাস, বাংলাদেশ-এর এক প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতকালে এ আগ্রহের কথা জানান। যুক্তরাষ্ট্র দূতাবাস, বাংলাদেশ-এ কর্মরত যুক্তরাষ্ট্র কৃষি বিভাগের বৈদেশিক কৃষি সেবার এগ্রিকালচারাল এটাচি মেগান এম ফ্রান্সিস, যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের বৈদেশিক কৃষি সেবার কৃষি বিশেষজ্ঞ তানভীর মাহমুদ বিন হোসাইন এবং যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের বৈদেশিক কৃষি সেবার কৃষি সহকারী মো. তানভীর আহমেদ। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেন, আমরা ভাগ্যবান যে,বিস্তারিত পড়ুন
ইন্দুরকানী ভ্যানের চাকায় পৃষ্ট হয়ে শিশু নিহত
পিরোজপুরের ইন্দুরকানীতে ভ্যানের চাকায় পৃষ্ট হয়ে মুনিয়া (৮) নামের এক শিশুর নিহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৫নং চন্ডিপুর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। জানা যায়, মুনিয়া রাস্তায় বাচ্চাদের সাথে খেলতে ছিল এ সময় রাস্তা দিয়ে গরু আসতে দেখে মুনিয়া দৌঁড়ে রাস্তা পার হতে যায় এসময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারী চালিত ভ্যানের সামনের চাকায় ধাক্কা লেগে মাটিতে পরে যায় এবং পিছনের একটি চাকা মুনিয়ার গলার উপর দিয়ে চলে যাওয়ায় ঘটনাস্থলেই মুনিরা মারা যায়। পরে স্থানীয় পল্লীচিকিৎসকের কাছে নিয়ে গেলে তারা মৃত্যু নিশ্চিত করেন। ইন্দুরকানী থানা পুলিশ খবর পেয়েবিস্তারিত পড়ুন
নাজিরপুরে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
পিরোজপুরের নাজিরপুরে ধানক্ষেতের ইঁদুর নিধনের জন্য অবৈধভাবে স্থাপিত বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শাঁখারিকাঠি ইউনিয়নের চালিতাবাড়ী গ্রামের মো. জাকির খানের জমিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান হাওলাদার (৩৫) ওই ইউনিয়নের বুড়ীখালি গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে। স্থানীয়রা জানান, হাবিবুর রহমান স্থানীয় সুদ ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে কাঁচামালের ব্যবসা করতো। কিন্তু ব্যবসায় লোকসান হওয়ায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় সুদ ব্যসায়ীদের চাপে ঋণের বোঝা মাথায় নিয়ে প্রায় দুই বছর আগে এলাকা ছেড়ে পালিয়ে যায়। বর্তমানে তার মা অসুস্থ থাকায়বিস্তারিত পড়ুন
