প্রধান সূচি

পিরোজপুরের ৯টি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন ॥ চলছে ভোট গণনা

দ্বিতীয় ধাপের পিরোজপুর জেলায় ৯টি ইউনিয়নের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার জেলার পিরোজপুর সদর, নাজিরপুর এবং ইন্দুরকানী উপজেলার মোট নয়টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে পিরোজপুর উপজেলায় ৩টি, নাজিরপুর উপজেলায় ৩টি এবং ইন্দুরকানী উপজেলার ৩টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের জাতীয় পার্টি (জেপি) মনোনীত চেয়ারম্যান প্রার্থী মৃতুবরণ করায় এ ইউনিয়নে শুধু সাধারণ সদস্য (পুরুষ) এবং সংরক্ষিত সদস্য (মহিলা) পদের নির্বাচন হয়েছে।


নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের ভীড় দেখা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial