Thursday, November 11th, 2021
পিরোজপুরে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের মো. তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন, দুর্গাপুর ইউনিয়নে স্বতন্ত্র মো. নোমান মৃধা (আ’ লীগ বিদ্রোহী) এবং শিকদারমল্লিক ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের মো. শহিদুল ইসলাম। ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নে জাতীয় পার্টি (জেপি)’র মো. শাহীন হাওলাদার এবং পাড়েরহাট ইউনিয়নে আওয়ামী লীগের মো. কামরুজ্জামান শাওন। নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নে স্বতন্ত্র মো. আলতাফ হোসেন বেপারী (আ’লীগ বিদ্রোহী, দীর্ঘা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের আশুতোষ বেপারী এবং শাখারীকাঠী ইউনিয়নে স্বতন্ত্র মো. খালিদ হোসেন সজল (আ’লীগ বিদ্রোহী) বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
পিরোজপুরের ৯টি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন ॥ চলছে ভোট গণনা
দ্বিতীয় ধাপের পিরোজপুর জেলায় ৯টি ইউনিয়নের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার জেলার পিরোজপুর সদর, নাজিরপুর এবং ইন্দুরকানী উপজেলার মোট নয়টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে পিরোজপুর উপজেলায় ৩টি, নাজিরপুর উপজেলায় ৩টি এবং ইন্দুরকানী উপজেলার ৩টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের জাতীয় পার্টি (জেপি) মনোনীত চেয়ারম্যান প্রার্থী মৃতুবরণ করায় এ ইউনিয়নে শুধু সাধারণ সদস্য (পুরুষ) এবং সংরক্ষিত সদস্য (মহিলা) পদের নির্বাচন হয়েছে। নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের ভীড় দেখা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোটবিস্তারিত পড়ুন
