প্রধান সূচি

নাজিরপুরের কালীগঙ্গা নদীর উপর নির্মিত হবে সেতু ॥ এলাকাবাসী মধ্যে আনন্দ

পিরোজপুরের নাজিরপুর উপজেলার কালীগঙ্গা নদীর (অতুল নগর খেয়াঘাট থেকে ১ হাজার মিটার) উপর সেতু নির্মিত হচ্ছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ-আল-মাসুদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং পিরোজপুর-১ আসনের এমপি শ ম রেজাউল করিম উক্ত চিঠিটি তার ফেসবুক আইডিতে শেয়ার করেছেন।
এদিকে, সেতু নির্মানের খবরে এলাকাবাসীর মধ্যে আনন্দ-উল্লাস দেখা দিয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি জানান, গত ৫ সেপ্টেম্বর তিনি পিরোজপুর-গোপালগঞ্জ-ঢাকা মহাসড়কের চেইনেজ ৩১৫০ মিটার অংশে পাশর্^বর্তী কালিগঙ্গা নদীর উপর অতুলনগর ঘাটে ১ হাজার মিটার ব্রিজ নির্মানের ডিও লেটার দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ-আল- মাসুদ স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়েছে কালিগঙ্গা নদীর উপর অতুলনগর ঘাটে ব্রিজ নির্মানের ফিজিবিলিটি ষ্টাডি সম্পাদন পূর্বক প্রতিবেদন প্রেরণ করতে বলা হয়েছে।
মালিখালী এলাকার বাসিন্দা নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষ্ণ বসু জানান, কালীগঙ্গা নদীর (উপর অতুল নগর এলাকায়) সেতু নির্মিত হচ্ছে এ খবরে আমরা আনন্দিত। এ নদী থেকে আমাদেরকে খেয়ায় পার হতে হচ্ছে। বর্ষাকালে এ নদী থাকে খুবই উত্তাল। খেয়া পার হতে গিয়ে অনেক সময় নৌকা ডুবির ঘটনা ঘঠেছে।
তিনি বলেন, আমরা কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। কৃতজ্ঞতা জানাই পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এর প্রতি। তার চেষ্টায়ই এটি নির্মিত হচ্ছে।
মালিখালী ইউনিয়নের ৪নং মালিখালী ওয়ার্ডের ইউপি সদস্য তপন মন্ডল বলেন, বর্ষাকালে কালীগঙ্গা নদী থাকে উত্তাল। কালীগঙ্গা নদীতে (অতুল নগর এলাকায়) সেতু হচ্ছে এ খবরে আমাদের মাঝে আনন্দের বান বইছে। প্রাণ খুলে দোয়া করি পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এর জন্য। মালিখালী এলাকার মানুষের রোগ ব্যাধি হলে চিকিৎসা করাতে যেতে হয় টুঙ্গিপাড়ায়। সেতু হলে তারা নাজিরপুরে চিকিৎসা করাতে যেতে পারবে।
অধ্যাপক প্রাণ কৃষ্ণ বিশ^াস বলেন, পিরোজপুর-১ আসনের নাজিরপুর উপজেলা ছিল সবচেয়ে বেশী অবহেলিত। শ্রদ্ধেয় শ ম রেজাউল করিম সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হবার পর তার নির্বাচনী এলাকায় (পিরোজপুর-নাজিরপুর- স্বরূপকাঠীতে) একের পর এক উন্নয়ন করে যাচ্ছেন। তিনি আরও বলেন, কালীগঙ্গা নদী থেকে খেয়া পার হবার সময় প্রায়ই নৌকা ডুবির ঘটনা ঘটে। সেতু নির্মিত হলে মানুষের আর দূর্ভোগ থাকবেনা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial