Sunday, September 26th, 2021
নাজিরপুরের কালীগঙ্গা নদীর উপর নির্মিত হবে সেতু ॥ এলাকাবাসী মধ্যে আনন্দ
পিরোজপুরের নাজিরপুর উপজেলার কালীগঙ্গা নদীর (অতুল নগর খেয়াঘাট থেকে ১ হাজার মিটার) উপর সেতু নির্মিত হচ্ছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ-আল-মাসুদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং পিরোজপুর-১ আসনের এমপি শ ম রেজাউল করিম উক্ত চিঠিটি তার ফেসবুক আইডিতে শেয়ার করেছেন। এদিকে, সেতু নির্মানের খবরে এলাকাবাসীর মধ্যে আনন্দ-উল্লাস দেখা দিয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি জানান, গত ৫ সেপ্টেম্বর তিনি পিরোজপুর-গোপালগঞ্জ-ঢাকা মহাসড়কের চেইনেজ ৩১৫০ মিটার অংশে পাশর্^বর্তী কালিগঙ্গা নদীর উপর অতুলনগর ঘাটে ১ হাজার মিটার ব্রিজবিস্তারিত পড়ুন
সরকারের বরাদ্দ ২৭৮ মেট্রিক টন চাল
পিরোজপুরে ৫৫৭টি মন্দিরে দুর্গা প্রতিমা তৈরী হচ্ছে
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার প্রতিমা ৫৫৭টি মন্দিরে তৈরীর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। সরকার আনন্দঘন পরিবেশে এ পূজা উদযাপনের লক্ষে ২৭৮.৫০০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। আসন্ন দুর্গা পূজাকে ঘিরে জেলার সর্বত্র একটি উৎসবের আমেজ তৈরী হয়েছে। পিরোজপুর পৌর এলাকার কালীবাড়ি, আখড়াবাড়ী, রাজারহাট, পালপাড়া, রায়েরকাঠী এবং কৃষ্ণনগরসহ বিভিন্ন মন্দির ঘুরে এ চিত্র দেখা গেছে। মন্দিরে মন্দিরে এখন চলছে প্রতিমা চূড়ান্তভাবে রং করার পূর্ব প্রস্তুতি। এ বছর দেবী দুর্গা ঘোটকে আগমন করবেন এবং দোলায় গমন করবেন। পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল কৃষ্ণ মন্ডল জানান,বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় রেকর্ড কিপারের বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যের অভিযোগ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সেটেলমেন্ট (জরিপ) অফিস এর রেকর্ড কিপার অবনী বাবুর বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যের অভিযোগ উঠেছে। সেবা নিতে আসা লোকজনকে জিম্মি করে দীর্ঘদিন ধরে তিনি অর্থ আদায় করছেন বলে জানা গেছে। চাহিদা মতো টাকা না দিলে দিলে সেবা প্রার্থীকে দিনের পর দিন ঘুরতে হয় বলে অভিযোগ। ভুক্তভোগীরা জানান, রেকর্ড কিপার অবনী বাবু জমির আপত্তি কেস জমা নিতে ৫০ টাকা, আপিল কেস জমা বাবদ ২০০ টাকা, মৌজা রেকর্ড রুম থেকে দেখতে ৫০০ থেকে ৫ হাজার টাকা, আপত্তি কেসে নাম অন্তর্ভুক্ত করতে ৮ থেকে ১০ হাজার টাকা, তামাদি মওকুফ ১০ থেকে ১৫ হাজারবিস্তারিত পড়ুন
