শ্রীরামকাঠীতে আল আরাফা ইসলামী ব্যাংকের উপ-শাখার উদ্বোধন
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড পিরোজপুর জেলা শাখার অধীনে নাজিরপুরের শ্রীরামকাঠী উপ-শাখা উদ্বোধন করা হয়েছে।
সোমবার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আরাফা ইসলামী ব্যাংকের খুলনা জোনাল হেড এসভিপি মজিবুর রহমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আল আরাফা ইসলামী ব্যাংকের পিরোজপুর এসপিও এবং শাখা ব্যবস্থাপক সাব্বির আহমেদ।
প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার (অপারেশন) পিরোজপুর শাখা আব্দুল দাইয়ান এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শ্রীরামকাঠী উপ-শাখার ইনচার্জ তরিকুল ইসলাম সুমন, আওয়ামী লীগের সাবেক ইউনিয়ন সভাপতি হায়দার আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মোতাহার আলী মোল্লা, নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি ছিদ্দিকুর রহমান তুহীন, ব্যবসায়ী আ. ছালাম, মো. মোসলেম উদ্দিন কাজী, ইউপি সদস্য ছরোয়ার হোসেন প্রমুখ।
Please follow and like us:
« এহসান গ্রুপের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা সিআইডিতে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা »
