Monday, September 20th, 2021
দেশের মৎস্যসম্পদ বৃদ্ধির জন্য ব্যাপক পরিকল্পনা নেয়া হয়েছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
দেশের মৎস্যসম্পদ বৃদ্ধির জন্য ব্যাপক পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। সোমবার পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের নবনির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র উদ্বোধন শেষে মন্ত্রী এ কথা জানান। মন্ত্রী বলেন, দেশের মৎস্যসম্পদ বৃদ্ধির জন্য শেখ হাসিনা সরকার ব্যাপক পরিকল্পনা নিয়েছে। ইলিশ নিয়ে গবেষণার জন্য গবেষণা কেন্দ্র করা হয়েছে। দেশের যে প্রান্তে ইলিশ কমে যাচ্ছে সে প্রান্তে উৎপাদন যাতে বাড়ানো যায়, ইলিশ যাতে নির্বিঘ্নে প্রজনণ করতে পারে এ বিষয়গুলো বিবেচনায় রাখা হয়েছে। যে সব নদীতে ইলিশ ছিল, কিন্তু এখন নেই সেখানেবিস্তারিত পড়ুন
এলাকায় বরাদ্দকৃত সম্পদ, উন্নয়ন প্রকল্প ও সরকারি সেবা সম্পর্কে জনগণকে অবহিত করতে হবে : আনোয়ার হোসেন মঞ্জু
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, জানার অধিকার জনগণের সাংবিধানিক বলে উম্মুক্তস্থানে তথ্য সম্বলিত বোর্ড স্থাপন করে সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন সম্পর্কে মানুষকে অবগত করতে হবে। সিটিজেন চার্টার বা নাগরিক সনদ মানুষের দৃষ্টির আওতায় রাখা হলে বরাদ্দকৃত সম্পদ, বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প বা সরকার প্রদত্ত সেবা সমূহ নাগরিকরা যথাযথভাবে ভোগ করতে সক্ষম হন। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ তাদের কার্যালয় প্রাঙ্গণে যাতে সিটিজেন চার্টার স্থাপন করে জনগণকে সঠিক তথ্য দেয় তার ব্যবস্থাও দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিদের করা বাঞ্চনীয়। সোমবার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা সদরে উন্নয়নমূলক কার্যক্রমের উপর এক মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
কাউখালীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব এ অভিযান পরিচালনা করেন। এসময় কাউখালী উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর ইলিয়াস হোসেনসহ বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি টিম উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও বিক্রিয়ের প্রস্তাব করায় হুমাউন ফার্মেসীকে ৮ হাজারবিস্তারিত পড়ুন
শ্রীরামকাঠীতে আল আরাফা ইসলামী ব্যাংকের উপ-শাখার উদ্বোধন
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড পিরোজপুর জেলা শাখার অধীনে নাজিরপুরের শ্রীরামকাঠী উপ-শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আরাফা ইসলামী ব্যাংকের খুলনা জোনাল হেড এসভিপি মজিবুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আল আরাফা ইসলামী ব্যাংকের পিরোজপুর এসপিও এবং শাখা ব্যবস্থাপক সাব্বির আহমেদ। প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার (অপারেশন) পিরোজপুর শাখা আব্দুল দাইয়ান এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শ্রীরামকাঠী উপ-শাখার ইনচার্জ তরিকুল ইসলাম সুমন, আওয়ামী লীগের সাবেক ইউনিয়ন সভাপতি হায়দার আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মোতাহার আলী মোল্লা, নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি ছিদ্দিকুর রহমান তুহীন, ব্যবসায়ী আ. ছালাম, মো.বিস্তারিত পড়ুন
