প্রধান সূচি

নাজিরপুরে বাস চাপায় আহত এক তরুনের মৃত্যু

পিরোজপুরের নাজিরপুরে বাস চাপায় আহত মেহেদী হাসান শেখ (১৬) নামের এক তরুনের মৃত্যু  হয়েছে। শনিবার সকাল সোয়া ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার সদর বাজারের বাসিন্দা ও মোটর সাইকেল চালক ফজর আলী শেখের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে মেহেদী  শেখ (১৬) ও তার দুই বন্ধু মো. সবুজ শেখ (১৫), রাকিব মল্লিক (১৭) একই মোটর সাইকেলে করে  উপজেলা টেকনিক্যাল কলেজের মাঠে ফুটবল খেলা দেখতে যাচ্ছিল। এ সময় নাজিরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের উপজেলার পাতিলাখালী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বাসের চাপায় তারা ৩ বন্ধু গুরুতর আহত হয়। প্রথমে তাদের   উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ওই দিন সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় শনিবার মেহেদী হাসানের মুত্যু হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial