Saturday, September 18th, 2021
স্বাধীনতার পূর্বাপর রাজনীতির পার্থক্য উপলব্ধি করে আমাদের উন্নয়ন পরিকল্পনা নিতে হবে : আনোয়ার হোসেন মঞ্জু
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, পরিকল্পিতভাবে উন্নয়ন কাজ করা গেলে মানুষের ভাগ্যের পরিবর্তন নিশ্চিত হয়। স্বাধীনতার পরের রাজনীতি এবং পরাধীন আমলের রাজনীতির মধ্যে পার্থক্য থাকতে হবে। অতীতের মত ঐক্যবদ্ধ থাকলে এলাকার ন্যায্য হিস্যা অবশ্যই আমরা আদায় করতে সক্ষম হবো। শনিবার রাতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার নদমূলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় জনসাধারণের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, ৩৬ বছর ধরে আমি আপনাদের মাঝে আছি। এই সময়কালে এলাকার মানুষের কাছ থেকে যেসব সমস্যার কথা শুনেছি, দাবী-দাওয়ার কথা শুনেছি তাহলো রাস্তা-ঘাট প্রয়োজন,বিস্তারিত পড়ুন
এভিয়েন ইনফ্লুয়েঞ্জা নিয়ন্ত্রণে শীঘ্রই ভ্যাকসিন নীতিমালা প্রণয়ন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, এভিয়েন ইনফ্লুয়েঞ্জা নিয়ন্ত্রণে দেশে শীঘ্রই ভ্যাকসিন নীতিমালা প্রণয়ন করা হবে। এজন্য খুব শীঘ্রই একটি কারিগরি কমিটি গঠন করে ভ্যাকসিন নীতিমালা প্রণয়নের কাজ হাতে নেওয়া হবে। যে ভ্যাকসিন আমাদের দেশে উৎপাদন হচ্ছে সে ভ্যাকসিনের মান আরো উন্নত করে এর পরিসর বাড়ানো হবে। যে সব রোগের ক্ষেত্রে আরো ভ্যাকসিনেশন দরকার সে সব রোগের ভ্যাকসিন উৎপাদন বাড়ানো হবে। আমাদের সক্ষমতা রয়েছে। প্রয়োজনে আরো বৈজ্ঞানিক গবেষণাগার প্রতিষ্ঠা করা হবে। শনিবার ঢাকার একটি হোটেলে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের কার্যকারিতা ও ভ্যাকসিনেশন কর্মসূচি জোরদারকরণ বিষয়ে অনুষ্ঠিত উচ্চবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা
সম্মেলনের দেড় বছর পর ইন্দুরকানীতে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটি ঘিরে অনেক জল্পনা কল্পনার পর অবশেষে দেড় বছর পর এই প্রথম দলের কার্যনির্কাহী কমিটির সভা হওয়ায় অবসান ঘটলো কমিটিতে থাকা নেতাদের পদ-পদবী ও অবস্থান। শনিবার উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম মতিউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাাদক মো. সেলিম হাওলাদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল, মনিরুজ্জামান মৃধা, মাওলানা গিয়াস উদ্দিন সেলিম, যুগ্ন সম্পাদক মিজানুর রহমান খসরু, মনিরুজ্জামান শিকদার, সাইদুর রহমান, সংগঠনিক সম্পাদক মোয়াজ্জেমবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ইউপি নির্বাচনে সহিংসতার আশঙ্কা ভোটারদের
বাগেরহাটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সহিংসতার আশঙ্কা বিরাজ করছে। এ নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না। তবে তৃর্ণমূল পর্যায়ের সাধারণ ভোটাররা স্বতন্ত্র বা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হামলা অফিস ভাংচুর, পোষ্টার ছেড়া এমনকি সাধারণ ভোটারদের হুমকি দেয়া প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ভোটের দিন জেলা জুড়ে প্রতিটি কেন্দ্র দখল করে রাখা হবে এ ধরণের মানষিকতা নিয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রকাশ্য মহড়ায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে যাবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ইউপি নির্বাচনে আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন
প্রকাশ্যে ভোটদান ও ভোটারদের কেন্দ্রে না আসার হুমকি
শরণখোলায় নৌকার প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন
প্রকাশ্যে ভোট দেওয়া, ভোট কেন্দ্রে না আসার হুমকি ও নেতা-কর্মীসহ নিজের পরিবারের নিরাপত্তা চেয়ে ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে অতিরিক্ত পুলিশ-র্যাব মোতায়েনের দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বাগেরহাটের শরণখোলার উপজেলার ধানসাগর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মহিম আকন। শনিবার দুপুরে শরণখোলা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেন তিনি। লিখিত বক্তব্যে তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে নির্বাচন করতে গিয়ে প্রতিনিয়ত হুমকির সম্মুখীন হচ্ছি। আমার নির্বাচনী কর্মী-সমর্থকরা প্রচার প্রচারণায় অংশ গ্রহণ করতে গেলে নৌকা প্রতিকের প্রতিদ্বন্দ্বি প্রার্থী মাইনুলবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ১৮ বছর পর জেলা ছাত্রদলের পুর্নাঙ্গ কমিটি গঠন ॥ অর্থ বানিজ্য ও স্বজনপ্রীতির অভিযোগ
পিরোজপুরে ১৮ বছর পর গঠিত জেলা ছাত্রদলের পুর্নাঙ্গ কমিটি গঠন নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। আর ওই কমিটিতে ছাত্রলীগের বর্তমান কমিটিতে থাকা, অছাত্র, প্রবাসী, চাকুরী জীবী, দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে থাকা, সভাপতি ও সম্পাদকের প্রেমিকা ও স্ত্রীদের দেয়া হয়েছে সংগঠনের গুরুত্বপূর্ন পদে। আর এসব অভিযোগ করে জেলা ছাত্রদলের একটি গ্রুপ সংগঠনের কেন্দ্রীয় নেতাদের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, গত প্রায় ১৮ বছর পর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্বাক্ষরিত গত ১৪ সেপ্টেম্বর ৩৪৯ সদস্য বিশিষ্ট পিরোজপুর জেলা ছাত্রদলের একটি পুর্নাঙ্গবিস্তারিত পড়ুন
নাজিরপুরে বাস চাপায় আহত এক তরুনের মৃত্যু
পিরোজপুরের নাজিরপুরে বাস চাপায় আহত মেহেদী হাসান শেখ (১৬) নামের এক তরুনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সোয়া ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার সদর বাজারের বাসিন্দা ও মোটর সাইকেল চালক ফজর আলী শেখের ছেলে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে মেহেদী শেখ (১৬) ও তার দুই বন্ধু মো. সবুজ শেখ (১৫), রাকিব মল্লিক (১৭) একই মোটর সাইকেলে করে উপজেলা টেকনিক্যাল কলেজের মাঠে ফুটবল খেলা দেখতে যাচ্ছিল। এ সময় নাজিরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের উপজেলার পাতিলাখালী নামক স্থানে বিপরীত দিকবিস্তারিত পড়ুন
