প্রধান সূচি

নাজিরপুরে ভিমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু

পিরোজপুরের নাজিরপুরে ভিমরুলের কামড়ে বকুল বালা মজুমদার (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের দীঘিরজান গ্রামের দাসের হাওলা এলাকার মৃত্যু অনন্ত কুমার মজুমদারের স্ত্রী। মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
নিহতের ছেলে স্বপন মজুমদার জানান, তাদের বাড়ির ভীতরের একটি বাদাম গাছের ডালে থাকা ভিমরুলে বাসা ভেঙ্গে মঙ্গলবার বিকেলে নিঁচে পড়ে যায়। মা বকুল বালা ওই ডাল সরাতে গেলে তাকে ভিমরুলে হুল ফুটায়। এতে তিনি আহত হলে ওই দিন সন্ধ্যায় তাকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে রাতে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে বিষক্রিয়ায় ওই রাতে তিনি মারা যান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial