প্রধান সূচি

ভান্ডারিয়ার তিন মাদককারবারীকে জেল হাজতে প্রেরণ

পিরোজপুরের ভান্ডারিয়ায় বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে আব্বাস (২৭), শাহিন খান (৩৫) ও আমির হোসেন সোহেল (৩০) নামের তিন মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে শুক্রবার পিরোজপুর জেল হাজতে প্রেরণ করেছে ভান্ডারিয়া থানা পুলিশ।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে পৌর কাউন্সিলর হারুন আর রশিদের বাড়ির সামনের সড়ক থেকে মাদক ক্রয় বিক্রয়ের সময় সোহেলকে ২৫পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত সোহেল পৌর শহরের ১নং ওয়ার্ডের জামিরতলা গ্রামের বাসিন্দা আব্দুল হাই সিকদার দুলালের ছেলে।

এছাড়া রাত ৮টার দিকে পৃথক অভিযানে গৌরীপুর ইউনিয়নের পৈকখালী গ্রামের মন্নান বেপারির বাড়ির সামনে থেকে আব্বাস ও শাহিনকে ২২পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। আটককৃত আব্বাস গৌরীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মো. আব্দুল জলিল হাওলাদারের ছেলে এবং একই ইউনিয়নের ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মুন্নি ইসলামের স্বামী। শাহিন উক্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত হাবিবুর রহমানের ছেলে।

ভান্ডারিয়া থানার অফিসার্স ওসি মো. মাসুমুর রহমান বিশ^াস জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। শুক্রবার তাদের পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, আব্বাস এর পূর্বেও মাদকসহ গ্রেফতার হয়েছিল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial