Friday, September 10th, 2021
এহ্সান গ্রুপের এমডি মাওলানা রাগীবসহ ৪ জন গ্রেফতার
পিরোজপুরে প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এহ্সান গ্রুপ নামের একটি এমএলএম কোম্পানীর ব্যববস্থাপনা পরিচালক (এমডি) মাওলানা মুফতি রাগীব আহসানসহ তার অন্য তিন ভাইসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাগীবের দুই ভাই প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সদস্য পিরোজপুর বাজার মসজিদের ইমাম মাহমুদুল হাসান ও খায়রুল ইসলামকে পিরোজপুর সদর থানার পুলিশ খলিশাখালী গ্রামের নিজ বাড়ি এলাকা থেকে গ্রেফতার করে। অন্যদিকে প্রতিষ্ঠানটির ব্যববস্থাপনা পরিচালক (এমডি) মাওলানা মুফতি রাগীব আহাসান ও তার ভাই এহ্সান গ্রুপের সহ-পরিচালক আবুল বাশারকে বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকার তোপখানা রোড এলাকা থেকেবিস্তারিত পড়ুন
নাজিরপুরে আ’লীগ নেতার নেতৃত্বে স্কুল শিক্ষকের জমি দখলের অভিযোগ
পিরোজপুরের নাজিরপুরের মাটিভাঙ্গায় আওয়ামী লীগ নেতার নেতৃত্বে এক স্কুল শিক্ষকের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই স্কুল শিক্ষক থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ ও ভুক্তভোগী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুল সালাম জানান, মাটিভাঙ্গা ইউনিয়নের অতুল নগর গ্রামের তার ভোগ দখলীয় বাড়ির সামনের পৈত্রিক সাড়ে ৬ একক জমি দখল করতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বেলায়েত হোসেন বুলুর নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসীদের সহযোগিতায় স্থানীয় বিএনপি নেতা আকবর হোসেন, আলমগীর হোসেন ও জামায়াত তরফদার গত বৃহস্পতিবার ড্রেজার মেশিন দিয়ে ওই জমিতে বালু ভরাট করেন। এসময় তিনি বাঁধা দিলে তাকেবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ার তিন মাদককারবারীকে জেল হাজতে প্রেরণ
পিরোজপুরের ভান্ডারিয়ায় বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে আব্বাস (২৭), শাহিন খান (৩৫) ও আমির হোসেন সোহেল (৩০) নামের তিন মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে শুক্রবার পিরোজপুর জেল হাজতে প্রেরণ করেছে ভান্ডারিয়া থানা পুলিশ। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে পৌর কাউন্সিলর হারুন আর রশিদের বাড়ির সামনের সড়ক থেকে মাদক ক্রয় বিক্রয়ের সময় সোহেলকে ২৫পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত সোহেল পৌর শহরের ১নং ওয়ার্ডের জামিরতলা গ্রামের বাসিন্দা আব্দুল হাই সিকদার দুলালের ছেলে। এছাড়া রাত ৮টার দিকে পৃথক অভিযানে গৌরীপুর ইউনিয়নের পৈকখালী গ্রামের মন্নানবিস্তারিত পড়ুন
সপ্তদ্বীপার সাহিত্য আসর অনুষ্ঠিত
পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপত্বি করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধ ও গল্প পাঠে অংশ গ্রহন করেন ছড়াকার এডভোকেট শফিকুল ইসলাম কচি, কবি মোড়ল কওসার আলী, অসিম সরকার, পঞ্চানন সরকার, এমএ বারিক, সমিরণ ঢালী, রোজী সিদ্দিকী, ফারজানা আক্তার ময়না, হাসনা খাতুন সুমাইয়া ও অভিজিত রায়।
