কাউখালীতে পারিবারিক কলহ নিরোসনে কর্মশালা
পিরোজপুরের কাউখালীতে পারিবারিক কলহ নিরোসনে সামাজিকভাবে উদ্ধুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মহিলা পরিষদের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, জেলা পরিষদের সদস্য প্রভাষক শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুনন্দা সমাদ্দার, জগন্নাথ বিশ^বিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক মৃদুলা সমাদ্দার, কাউখালী মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শাহীদা হক, রিংকু দত্ত প্রমূখ।
Please follow and like us:
« জনবান্ধব মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় বৃক্ষ রোপণ কর্মসূচি »
