Thursday, September 9th, 2021
প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ
পিরোজপুরে এহ্সান গ্রুপের দুই কর্মকর্তা গ্রেফতার
পিরোজপুরে প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এহ্সান গ্রুপ নামের একটি এমএলএম কোম্পানীর পরিচালনা কমিটির সদস্য সহোদর দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার খলিশাখালী গ্রামের নিজ বাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অন্যরা হল- এহ্সান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাওলানা রাগীব আহসানের ভাই ও এহ্সান গ্রুপের সদস্য এবং রাগীবের ভাই ও পিরোজপুর বাজার মসজিদের ইমাম মাহমুদুল হাসান ও খায়রুল ইসলাম। পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, অধিক মুনাফা দেওয়ার লোভ দেখিয়ে এহ্সান গ্রুপ নামের একটি কোম্পানীর মাধ্যমেবিস্তারিত পড়ুন
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ফাইল নিখোঁজ
নিয়োগের তিন বছরেও বেতন ভাতা পাচ্ছে না দপ্তরী শাহীন
চাকুরীর তিন বছর অতিক্রান্ত হওয়ার পরেও বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছে কাউখালী উপজেলার উত্তর হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী মো. শাহিন হাওলাদার। বহু পূর্বে তার বেতন ভাতা পাওয়ার আবেদনটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করা হলেও অদ্যবদি তার বেতনের বিষয়ে কোন সুরাহা হয়নি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, দপ্তরী কাম প্রহরী মো. শাহিন হাওলাদারের বেতনের প্রস্তাব ফাইলটি নাকি তিন মাস পূর্বে অধিদপ্তর থেকে নিখোঁজ হয়েছে। ফাইলটির কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা থেকে পুনরায় তার কাগজপত্র প্রেরণের কথা বলা হলেবিস্তারিত পড়ুন
নোংরা পানি সরবরাহের অপরাধে চার কোম্পানিকে ৯০ হাজার টাকা জরিমানা
বাগেরহাটে নোংরা পানি সরবরাহ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া লোগো ব্যবহারের অপরাধে পানি উৎপাদনকারী চারটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে শহরের পৃথক তিনটি এলাকায় অভিযান চালিয়ে বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নুর-ই-আলম সিদ্দিকী এই অর্থ দন্ডাদেশ দেন। একই সঙ্গে আগামীতে প্রতিষ্ঠানগুলোকে বিএসটিআই এর অনুমোদন গ্রহণ ও যথাযথ মান নিয়ন্ত্রণ করে পানি উৎপাদনের জন্য বলা হয়। র্যাব-০৬ এর কোম্পানি কমান্ডার লে. এম নাজিউর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় বিএসটিআইয়ের প্রতিনিধি খুলনার ফিল্ড অফিসার মো. রাকিবুল হাসান উপস্থিত ছিলেন। অর্থদন্ডপ্রাপ্তবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় বৃক্ষ রোপণ কর্মসূচি
পিরোজপুরের ভান্ডারিয়ায় বৃহস্পতিবার বন বিভাগের উদ্যোগে বৃক্ষ রোপণ কাজের উদ্বোধন করা হয়েছে। জলবায়ু ট্রাষ্ট ফান্ডের অর্থায়নে অধিদপ্তরের বাস্তবায়নে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সারাদেশব্যাপী ব্যাপক চারা উত্তোলনের ৩য় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় ২০২০-২০২১ অর্থবছরে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু’র অনুকুলে বরাদ্ধকৃত ৫ হাজার চারার মধ্যে ভান্ডারিয়া পৌরসভায় ২ হাজার ৫শ’ গাছের চারা রোপনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর। এ সময় অন্যান্যের মধ্যে পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা বন কর্মকর্তা মো. ইউসুফ আলী হাওলাদার, জেপি নেতা মো. সেন্টু মোল্লা, মজিদা বেগমবিস্তারিত পড়ুন
কাউখালীতে পারিবারিক কলহ নিরোসনে কর্মশালা
পিরোজপুরের কাউখালীতে পারিবারিক কলহ নিরোসনে সামাজিকভাবে উদ্ধুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মহিলা পরিষদের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, জেলা পরিষদের সদস্য প্রভাষক শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুনন্দা সমাদ্দার, জগন্নাথ বিশ^বিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক মৃদুলা সমাদ্দার, কাউখালী মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শাহীদা হক, রিংকু দত্ত প্রমূখ।
