প্রধান সূচি

পিরোজপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

পিরোজপুর জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান (পিপিএম সেবা)।
মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের এডহক কমিটির আহবায়ক গৌতম রায় চৌধুরী, সদস্য সচিব এস এম রেজাউল ইসরাম শামীম, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এম এ রব্বানী ফিরোজ, মাহমুদ হোসেন শুকুর, মো. মুনিরুজ্জামান নাসিম আলী, শফিউল হক মিঠু, সাবেক আহবাহক জিয়াউল আহসান জিয়া, সাবেক সহ-সভাপতি খালিদ আবু, সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, শিরিনা আফরোজ, এসএম তানভীর আহমেদ, সাবেক দপ্তর সম্পাদক খেলাফত হোসেন খসরু,  দৈনিক গ্রামের সমাজে পত্রিকার নির্বাহী সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, ইনডেপেন্টে টিভির পিরোজপুর প্রতিনিধি তামিম সরদার।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসানসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় নবাগত পুলিশ সুপার পিরোজপুরকে মাদকমুক্ত, ইভটিজিংসহ অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial