প্রধান সূচি

তিন হরিণ শিকারীকে আটক করেছে বনরক্ষীরা

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কাতলেশ্বর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তিন হরিণ শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। এসময় তাদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, ১৫০ ফুট নাইলনের ফাঁদ ও একটি দা উদ্ধার করা হয়। শুক্রবার সকালে তাদের বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হচ্ছে, পাথরঘাটা উপজেলার তাফালবাড়ি গ্রামের আবুল শিকদারের ছেলে শাহদাত শিকদার (৩০), আব্দুল মালেক খানের ছেলে কাইয়ুম খান (২২) ও দক্ষিণ চরদুয়ানি গ্রামের আব্দুল ছত্তারের ছেলে জাকারিয়া (২৩)।
বনবিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) জয়নাল আবেদীন জানান, গোপন তথ্যের ভিত্তিতে চান্দেশ্বর টহল ফাঁড়ির সদস্যরা সুন্দরবনের ৫ নম্বর কম্পার্টমেন্টের কাতলেশ্বর এলাকায় অভিযান চালায়। এসময় ওই খালের মধ্য থেকে তাদের আটক করা হয়। এ ব্যাপারে বন আইনে মামলা করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial