Friday, July 9th, 2021
কাউখালীতে সেনাবাহিনীর খাদ্য সহায়তা প্রদান
পিরোজপুরের কাউখালী উপজেলায় চলমান লকডাউনে দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। শুক্রবার দুপুরে কাউখালী উপজেলার বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করে দরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়। সেনাবাহিনীর ২৬ হর্স ৭ পদাতিক ডিভিশন বরিশাল এরিয়ার পক্ষ থেকে সেনা সদস্যরা খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, আটা ও লবণ প্রদান করা হয়েছে।
তিন হরিণ শিকারীকে আটক করেছে বনরক্ষীরা
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কাতলেশ্বর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তিন হরিণ শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। এসময় তাদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, ১৫০ ফুট নাইলনের ফাঁদ ও একটি দা উদ্ধার করা হয়। শুক্রবার সকালে তাদের বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হচ্ছে, পাথরঘাটা উপজেলার তাফালবাড়ি গ্রামের আবুল শিকদারের ছেলে শাহদাত শিকদার (৩০), আব্দুল মালেক খানের ছেলে কাইয়ুম খান (২২) ও দক্ষিণ চরদুয়ানি গ্রামের আব্দুল ছত্তারের ছেলে জাকারিয়া (২৩)। বনবিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) জয়নাল আবেদীন জানান, গোপন তথ্যের ভিত্তিতে চান্দেশ্বর টহল ফাঁড়ির সদস্যরা সুন্দরবনের ৫ নম্বর কম্পার্টমেন্টের কাতলেশ্বর এলাকায় অভিযানবিস্তারিত পড়ুন
