প্রধান সূচি

বিষ প্রয়োগে ঘেরের মাছ নিধন

পিরোজপুরের নাজিরপুরে মাছের ঘেরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার মাছ মেরে ফেলেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের ছোট কুমারখালী গ্রামের মো. মাসুম মোল্লার ঘেরে।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার ভুক্তভোগী খামারী মাসুম মোল্লা নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও ভুক্তভোগীর দেয়া তথ্য মতে জানা গেছে, স্থানীয় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রার্থীর পক্ষে কাজ না করার জের ধরে নির্বাচনের পর নৌকার কর্মী ও স্থানীয় সত্তার কবিরাজের ছেলে হাসমত কবিরাজসহ আরও কয়েকজন তাকে (মাসুম মোল্লা) প্রায়ই গালাগালিসহ বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত বুধবার রাতের কোন এক সময় তারা মাছের ঘেরে বিষ প্রয়োগ করে। এতে ঘেরের দেড় থেকে দুই কেজি ওজনের এমন প্রায় সাড়ে ৩ শত কার্প জাতীয় মাছ মরে নষ্ট হয়ে গেছে। তিনি আরো জানান স্থানীয় বিভিন্ন এনজিও থেকে প্রায় ১০ লাখ টাকা ঋন নিয়ে ওই মাছ চাষ করেন। বৃহস্পতিবার সকালে দেখেন ঘেরের বিভিন্ন স্থানে মাছ মরে ভেসে উঠছে। সেখানে বিষাক্ত ঔষধ ছিটানো রয়েছে।
নাজিরপুর থানার ওসি) মো. আশ্রাফুজ্জামান জানান, ঘটনায় বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial