Thursday, July 8th, 2021
অক্সিজেন সেবা নিয়ে মানুষের পাশে ‘বন্ধন পিরোজপুর’
সারাদেশ করোনার মহামারির কারণে সংকট দেখা দিয়েছে অক্সিজেনের। আর এই দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে অক্সিজেন নিয়ে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধন পিরোজপুর’। পিরোজপুর, ঢাকাসহ দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে বসবাসরত পিরোজপুরের সন্তানদের তৈরী করা সংগঠনটির নেতৃত্ব দিচ্ছেন সভাপতি ডিআইজি মো. হায়দার আলী খান এবং সাধারণ সম্পাদক এডভোকেট শামীমা ফেরদৌস মিলি। একঝাঁক স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে সংগঠনটি পিরোজপুরে ‘বন্ধন অক্সিজেন সেবা’ চালু করেছে। সংগঠনের দেয়া মোবাইল নাম্বারগুলোতে কল করলেই দ্রুত রোগীর কাছে পৌঁছে দেয়া হবে অক্সিজেন সিলিন্ডার। মোবাইল নাম্বার- এডভোকেট আহসানুল কবির বাদল: ০১৭১২৬৬২৮২৮, দেলোয়ার খান: ০১৭১১৩০৯২৬৩, আক্তারুজ্জামান মাসুম: ০১৬৭৮৮৮৮৮৮৮, শেখ রশিদ আলবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মাহামারীর মধ্যেও মানুষকে খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রাখার সর্বত্মক প্রচেষ্টা করে চলছেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার হাত থেকে জাতিকে বাঁচিয়ে রাখার জন্য সর্বোচ্চ পর্যায় চেষ্টা করছেন। এই চেষ্টা ফলশ্রুতেই বাংলাদেশ এখনও অপেক্ষাকৃত অন্যান্য দেশেরে তুলনায় অনেক ভালো অবস্থানে আছে। করোনার যে অবস্থা আছে এর চেয়ে ভয়াবহ অবস্থা হলেও হতে পারতো। রাষ্ট্রের পক্ষ থেকে সতর্কতা রয়েছে। চিকিৎসা ব্যবস্থা সম্প্রসারিত করা হয়েছে। এর কারণে সংক্রমণ আমরা অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। বৃহস্পতিবার পিরোজপুর সদর উপজেলা প্রশাসন আয়োজিত শহীদ ওমর ফারুক মিলনায়তনে করোনাকালীন লকডাউনে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা প্রদান উপলক্ষে আয়োজিতবিস্তারিত পড়ুন
বিষ প্রয়োগে ঘেরের মাছ নিধন
পিরোজপুরের নাজিরপুরে মাছের ঘেরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার মাছ মেরে ফেলেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের ছোট কুমারখালী গ্রামের মো. মাসুম মোল্লার ঘেরে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার ভুক্তভোগী খামারী মাসুম মোল্লা নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও ভুক্তভোগীর দেয়া তথ্য মতে জানা গেছে, স্থানীয় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রার্থীর পক্ষে কাজ না করার জের ধরে নির্বাচনের পর নৌকার কর্মী ও স্থানীয় সত্তার কবিরাজের ছেলে হাসমত কবিরাজসহ আরও কয়েকজন তাকে (মাসুম মোল্লা) প্রায়ই গালাগালিসহ বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত বুধবার রাতেরবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
ইন্দুরকানীতে ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে জনসাধারণের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাঙ্গনে উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে বিভিন্ন গ্রামের কয়েক’শ নারী পুরুষ উপস্থিত হয়ে ইন্দুরকানীর উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে অংশ গ্রহণ করেন। সাধারণ জনতার সাথে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন। এসময় উপস্থিত জনসাধারণ উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সুসম্পন্ন করার জন্য হোসাইন মুহাম্মদ আল মুজাহিদকে খুব প্রয়োজন বলে জানান। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষ ঘেরাও করেন তারা। উপস্থিত জনতাকে শান্তনা দিয়ে সরকারের আদেশ মেনে নেয়ার জন্যবিস্তারিত পড়ুন
