ভান্ডারিয়ায় মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরের গাজীপুর গ্রামের হাওলাদার বাড়ী থেকে বৃহস্পতিবার দুপুরে হ্যাপী আক্তার (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
হ্যাপী আক্তার ঐ গ্রামের হাবিবুর রহমান হাওলাদারের মেয়ে এবং গাজীপুর দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীতে পড়া লেখা করতো।
পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের অন্যরা নিজ নিজ কাজে ব্যস্ত থাকায় ফাঁকা বাড়ীতে ঘরের সিলিং এর সাথে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
ভান্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Please follow and like us:
« নৌকার সমর্থন করায় বিজয়ী স্বতন্ত্র চেয়ারম্যানের সমর্থকদের মারধরের শিকার বৃদ্ধ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠতে দুই নবনির্বাচিত ইউপি সদস্যের সমর্থকদের মাঝে সংঘর্ষ »
