প্রধান সূচি

Thursday, June 24th, 2021

 

ভান্ডারিয়ায় মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরের গাজীপুর গ্রামের হাওলাদার বাড়ী থেকে বৃহস্পতিবার দুপুরে হ্যাপী আক্তার (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। হ্যাপী আক্তার ঐ গ্রামের হাবিবুর রহমান হাওলাদারের মেয়ে এবং গাজীপুর দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীতে পড়া লেখা করতো। পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের অন্যরা নিজ নিজ কাজে ব্যস্ত থাকায় ফাঁকা বাড়ীতে ঘরের সিলিং এর সাথে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। ভান্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করা হয়েছে এবংবিস্তারিত পড়ুন


নৌকার সমর্থন করায় বিজয়ী স্বতন্ত্র চেয়ারম্যানের সমর্থকদের মারধরের শিকার বৃদ্ধ

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার গুয়ারেখা ইউনিয়নে নৌকা প্রতিকের পক্ষে কাজ করার অপরাধে দেলোয়ার খলিফা নামে এক বৃদ্ধকে মারধর করেছে বিজয়ী স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থীর সমর্থকরা। তারা বেদম মারপিটের পর একটি সাদা কাগজে স্বাক্ষর করিয়ে রেখে তাকে ছেড়ে দেয় বলে অভিযোগ করেন বৃদ্ধ দেলোয়ার খলিফা। ভরতকাঠি গ্রামের দেলোয়ার খলিফা অভিযোগ করেন, গত বুধবার বিকেলে তিনি পার্শ্ববর্তী গুয়ারেখা তিনগ্রাম স্কুলের সামনে গিয়ে একটি চা দোকানে বসেন। এসময় বিজয়ী বিদ্রোহী প্রার্থী আ. রব সিকদারের সমর্থক ওয়াজেদ আলীর ছেলে ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম টাবুল ও আ. লতিফ শেখের ছেলে সাইফুল ইসলাম নামেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে স্কুল ছাত্র নিখোঁজ

পিরোজপুরে মো. ইয়াছিন আরাফাত নামের ১১ বছরের এক স্কুল ছাত্র নিখোঁজ রয়েছে। গত ১৭ জুন সকাল ৮টার দিকে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের সাতবেকুটিয়া গ্রামের তার ফুফু বাড়ি থেকে আলামকাঠী বাইপাস এলাকার নিজের বাড়িতে আসার পথে আরাফাত নিখোঁজ হয়। এদিন সে বাই-সাইকেল চালিয়ে বাড়িতে আসতে ছিল। নিখোঁজ আরাফাত পিরোজপুর বিদ্যুৎ অফিসের কর্মচারী ইমরান হোসেন তালুকদারের ছেলে এবং আলামকাঠি পল্লীমঙ্গল হাই স্কুলের ৭ম শেণির ছাত্র। এ বিষয়ে পিরোজপুর সদর থানায় একটি জিডি করা হয়েছে।


পিরোজপুরে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি ॥ শনিবার থেকে ৪ পৌরসভায় লকডাউন

পিরোজপুরে ক্রমাগত বেড়েই চলছে করোনা রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় পিরোজপুরে ১০২টি পরীক্ষায় ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা হলো ৩৩ জন। জেলায় এ পর্যন্ত ১ হাজার ৯৪৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৬২৮ জন। এদিকে, পিরোজপুরে করোনা বৃদ্ধি পাওয়ায় আগামী শনিবার থেকে পিরোজপুরের ৪টি পৌরসভা যথা পিরোজপুর, স্বরূপকাঠী, মঠবাড়িয়া ও ভান্ডারিয়া পৌরসভা এলাকায় ৭ দিনের জন্য কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা করোনা প্রতিরোধ কমিটিরবিস্তারিত পড়ুন


বাগেরহাটে চলছে লকডাউন ॥ কঠোর অবস্থানে প্রশাসন

করোনা সংক্রমণ প্রতিরোধে বাগেরহাটে চলছে লকডাউনের। বৃহস্পতিবার লকডাউনের প্রথম দিনে ভোর ৬টায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোষ্ট। বেশিরভাগ রাস্তাঘাট ছিল ফাকা। গণপরিবহন বন্ধ থাকায় জরুরী প্রয়োজনে রাস্তায় এসে যানবাহন না পেয়ে বিপাকেও পড়েছেন অনেকে। হেটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেছে অনেককে। এদিকে, লকডাউনের ফলে বিপাকে পরেছে নিম্নআয়ের মানুষেরা। লকডাউনের সময় দিনমজুর ও হত দরিদ্রদের খাদ্য সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন ইজিবাইক ও রিকশা চালকরা। বৃহস্পতিবার বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, ট্রাফিক মোড়,বিস্তারিত পড়ুন


নাজিরপুরে করোনা প্রতিরোধে মাক্স ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

জেলার নাজিরপুর উপজেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও মাক্স বিতরণ করেছেন দৈনিক আজকের দর্পন পত্রিকার প্রধান সম্পাদক শ ম নুরে আলম সিদ্দিকী শাহিন। বৃহস্পতিবার উপজেলা পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকায় এ মাক্স ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।


বাগেরহাটে ২৪ ঘন্টায় আক্রান্ত ৪২ ॥ শনাক্তের হার ৩৪ শতাংশ

বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় নতুন করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে বাগেরহাটে করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২ হাজার ৭৯৪ জনে। মারা গেছেন ৭৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৩৪ জন। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৭৬০ জন। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন। এদিকে, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার দিক দিয়ে শনাক্তের হারে সব থেকে এগিয়ে রয়েছে বাগেরহাট সদর উপজেলা। সদর উপজেলায় ২১ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এই হিসেবে বাগেরহাট সদর উপজেলায় শনাক্তেরবিস্তারিত পড়ুন


পাইকগাছায় পুকুরে মিললো শিশু লাশ

পাইকগাছায় গলায় ফাঁস দেয়া অবস্থায় শ্রাবন নামে ৩য় শ্রেণির এক শিশু’র লাশ মিললো পুকুরে। ঘটনাটি ঘটেছে নিহত শ্রাবনের নানার বাড়ী গড়ইখালীতে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠিয়েছেন। এএসপি (ডি সার্কেল) মো. হুমায়ুন কবির এবং পাইকগাছা থানার ওসি মো. এজাজ শফী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ নিহত শিশুর মা, সৎ পিতা, মামা-মামী ও নানাকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছেন। থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গড়ইখালী বাজারের বাসিন্দা ও স্থানীয় পোষ্ট অফিসের ডাক পিয়ন সাঈদুর গাইনের মেয়ে রত্মারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial