প্রধান সূচি

ভান্ডারিয়ার ৫ ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনটিতে আনোয়ার হোসেন মঞ্জু এমপির জাতীয় পার্টি (জেপি) প্রার্থী এবং দুটিতে আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করেছে।

উপজেলার ৫টি ইউনিনয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরমধ্যে ভিটাবাড়িয়া, ধাওয়া, নদমুলা শিয়ালকাঠী এবং গৌরীপুর এ ৪টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য এবং সাধারণ সদস্য পদে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

তেলিখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত মো. শামসুউদ্দিন হাওলাদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হওয়ায় ওই ইউনিয়নে শুধু সংরক্ষিত মহিলা সদস্য এবং নির্বাচনে জাতীয় পার্টি (জেপি) মনোনীত বাই সাইকেল প্রতিক নিয়ে ধাওয়া ইউনিয়ন পরিষদে মো. ছিদ্দিকুর রহমান টুলু ৬৭৫৩ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই নিয়ে তিনি ৪ বার ওই ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের নৌকা প্রতিকে আ. রশিদ মৃধা পেয়েছেন ১৫৭০।

গৌরীপুর ইউনিয়ন পরিষদে জেপির মো. মজিবুর রহমান চৌধুরী (বাই সাইকেল) ৪৬৬৬ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. নুরুল হক হাতপাখা প্রতিকে পান ১৫৮১ ভোট।

নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নে মো. মেজবাহ উদ্দিন আরিফ জোমাদ্দার বাই সাইকেল প্রতিক নিয়ে ৫১৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের মো. এমরান তালুকদার (নৌকা) পেয়েছেন ৪৯৩৭ ভোট। ভিটাবাড়িয়া ইউনিয়নে আওযামী লীগের নৌকা প্রতিক নিয়ে খান এনামুল করিম পান্না  ৬৫১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি  জেপির মো. মতিউর রহমান বুলবুল (বাই সাইকেল) পেয়েছেন ১৫৭ ভোট।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial