Tuesday, June 22nd, 2021
পিরোজপুরের ৩২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন
নৌকা জয়ী ১৯টিতে : স্বতন্ত্রসহ অন্যরা ১৩টিতে
প্রথম ধাপের অনুষ্ঠিত ইউপি নির্বাচনে পিরোজপুর জেলার ৩২ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১৯টি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী জয়লাভ করেছে। ১০টি ইউনিয়নে স্বতন্ত্র ও ৩টি ইউনিয়নে জাতীয় পার্টি (জেপি)’র সাইকেল প্রতীকের প্রার্থরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পিরোজপুর সদর উপজেলার ৪টি ইউনয়ন পরিষদ নির্বাচনে দুটিতে আওয়ামী লীগের প্রার্থী এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। উপজেলার শারিকতলা-ডুমুরিতলা ইউনিয়নে আওয়ামী লীগের মো. আজমীর হোসেন মাঝি (নৌকা) এবং টোনা ইউনিয়নিয়নে আওয়ামী লীগের মো. ইমরান আলম খান হারুন (নৌকা), কদমতলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী মো. শিহাববিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ার ৫ ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনটিতে আনোয়ার হোসেন মঞ্জু এমপির জাতীয় পার্টি (জেপি) প্রার্থী এবং দুটিতে আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করেছে। উপজেলার ৫টি ইউনিনয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরমধ্যে ভিটাবাড়িয়া, ধাওয়া, নদমুলা শিয়ালকাঠী এবং গৌরীপুর এ ৪টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য এবং সাধারণ সদস্য পদে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তেলিখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত মো. শামসুউদ্দিন হাওলাদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হওয়ায় ওই ইউনিয়নে শুধু সংরক্ষিত মহিলা সদস্য এবং নির্বাচনে জাতীয় পার্টি (জেপি) মনোনীত বাই সাইকেল প্রতিক নিয়ে ধাওয়া ইউনিয়ন পরিষদে মো.বিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬টিতে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী এবং ৪টিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। স্বরূপকাঠি সদর ইউনিয়নে নির্বাচতি হয়েছেন মো. আল-আমীন পারভেজ (নৌকা)। তার প্রাপ্ত ভোট ৫৫০৯। নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী মাসরুল আলম রাজীব (চশমা) পেয়েছেন ১৫৭১ ভোট। সমুদয়কাঠি ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মো. হুমাউন বেপারি (নৌকা)। প্রাপ্ত ভোট ৩৫৮৩। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী মাহমুদ করিম সবুর পেয়েছেন ৩৫৭৫। সোহাগদলে ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মো. আব্দুর রশিদ (নৌকা)। তার প্রাপ্ত ভোট ৮০৪৬। নিকটতম প্রতিদ্বন্ধি সরোয়ারবিস্তারিত পড়ুন
কাউখালীতে নৌকার জাহাঙ্গীর হোসেন ও স্বতন্ত্র মোস্তাফিজুর রহমান নির্বাচিত
পিরোজপুরের কাউখালী উপজেলার ২নং আমরাজুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের মো. জাহাঙ্গীর হোসেন নির্বাচিত হয়েছেন। সোমবার রাতে উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মো. মিজানুর রহমান বেসরকারীভাবে এ ফলাফল ঘোষণা করেন। আমরাজুড়ি ইউনিয়নে সোমবার সন্ধ্যার পরে ভোট গণনা শেষে ১৯১৮ ভোটের ব্যবধানে মো. জাহাঙ্গীর হোসেন নির্বাচিত হন। তিনি মোট ভোট পেয়েছেন ৩৩০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকের প্রার্থী কৃষ্ণ লাল গুহ পেয়েছেন ১৩৯১ ভোট। এদিকে, ৩নং কাউখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারীভাবে স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান (চশমা প্রতিক) নির্বাচিত হয়েছেন। তিনি ৪০৮১ ভোটবিস্তারিত পড়ুন
নাজিরপুরে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে হামলায় পুলিশসহ আহত ১৫ ॥ গুলি ও টিয়ারসেল নিক্ষেপ
পিরোজপুরের নাজিরপুরে ইউপি নির্বাচনে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে এক মেম্বার প্রার্থীর কর্মীদের হামলায় পুলিশের দুই এসআই ও নির্বাচনী কাজে নিয়োজিত আনসার সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন। হামলাকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচনী কাজে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজিপি সদস্যদের বহনকরা গাড়ি ভাংচুর করে। হামলায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এসময় পুলিশ গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের সাতকাছিমা গ্রামে। হামলার ঘটনায় ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাডিং কর্মকর্তা মো. শাহ আলী আশ্রাফ বাদী হয়ে সোমবার রাতেই ৪৯ জনকে নামীয় ও আরো ৫শ’ জনকে অজ্ঞাতবিস্তারিত পড়ুন
