কাউখালীতে নৌকার জাহাঙ্গীর হোসেন ও স্বতন্ত্র মোস্তাফিজুর রহমান নির্বাচিত
পিরোজপুরের কাউখালী উপজেলার ২নং আমরাজুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের মো. জাহাঙ্গীর হোসেন নির্বাচিত হয়েছেন। সোমবার রাতে উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মো. মিজানুর রহমান বেসরকারীভাবে এ ফলাফল ঘোষণা করেন।
আমরাজুড়ি ইউনিয়নে সোমবার সন্ধ্যার পরে ভোট গণনা শেষে ১৯১৮ ভোটের ব্যবধানে মো. জাহাঙ্গীর হোসেন নির্বাচিত হন। তিনি মোট ভোট পেয়েছেন ৩৩০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকের প্রার্থী কৃষ্ণ লাল গুহ পেয়েছেন ১৩৯১ ভোট।
এদিকে, ৩নং কাউখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারীভাবে স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান (চশমা প্রতিক) নির্বাচিত হয়েছেন। তিনি ৪০৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টি (জেপি) প্রার্থী মো. নুরুল আমিন (বাই সাইকেল) পেয়েছেন ৩৯১২ ভোট।
নির্বাচনে আওয়ামী লীগের আমিনুর রশীদ মিলটন (নৌকা) পেয়েছেন ৩৫৭০ ভোট।
