প্রধান সূচি

পিরোজপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠনের উদ্বোধন ও দূযোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

পিরোজপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠনের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় মিলনায়তনে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠনের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
অনুষ্ঠনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহম্মেদ।
অনুষ্ঠানে বিভিন্ন খামারীদের ২৫টি স্টলে প্রাণিসম্পদ প্রদর্শনী করা হয়। এসময় প্রাকৃতিক দূযোগে ক্ষতিগ্রস্থ খামারীদের গো-খাদ্য ও ভিটামিন প্রদান করা হয়।
পরে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রাকৃতিক দূযোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ, কর্মসংস্থানের লক্ষে সুফলভোগীদের মাঝে বকনা গরু বিতরণ এবং মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমের পুরস্কার ও সাউন্ড সিস্টেম বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
এসময় মন্ত্রী বলেন, আমাদের প্রাণিসম্পদ খাতে এত উন্নতি হয়েছে যে বিগত দিনে কোরবানির সময় ভারত ও মায়ানমার থেকে যে গরু আমদানি করা হতো এখন আর কোরবানিতে কোন গরু আমদানি করার প্রয়োজন হয়না। করোনায় যেন খামারীরা ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমরা ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্রর ব্যবস্থা করেছি। পশ্চিমবঙ্গে যেদিন ১৫৮ জন লোক মারা যায় সেদিন বাংলাদেশে মাত্র ১৫ জন লোক মারা গেছে তাহলে কত উন্নত জায়গায় নিয়ে আসছেন এ দেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বিধায় আজকে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। তিনি আছেন বলেই এ দেশে একটাও লোক না খেয়ে মারা যায় না। তিনি আছেন বলেই মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বিভিন্ন শেণী পেশার মানুষকে সরকারের ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial