ভান্ডারিয়ায় ঔষধ ব্যবসায়ী নিখোঁজ
পিরোজপুরের ভান্ডারিয়ায় জামাল তালুকদার নামে এক ঔষধ ব্যবসায়ী গত দুইদিন ধরে নিখোঁজ রয়েছেন। সোমবার সকালে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফিরে আসেন নি।
নিখোঁজ ব্যবসায়ীর পারিবারিক সূত্রে জানা গেছে, ঔষধ ব্যবসায়ী জামাল তালুকদার সোমবার সকালে প্রতিদিনের মতো বাসা থেকে বের হন। এরপর আর তার কোন সন্ধান মিলছে না। তার সাথে থাকা মোবাইল (০১৭৪০৬৩৮৯১২) নম্বরটিও বন্ধ রয়েছে।
নিখোঁজ ঔই ব্যবসায়ীর স্ত্রী রুমা বেগম এ বিষয়ে ভান্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
তিনি জানান, নিখোঁজ হওয়ার সময় তার স্বামী আকাশী কালারের ট্রাউজার, বেগুনি রং এর ফুল শার্ট এবং পায়ে প্লাস্টিক স্যান্ডেল পরিহিত ছিল। এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মেহেদী হাসান বলেন, ঔষধ ব্যবসায়ির স্ত্রী তার স্বামী নিখোঁজ বিষয়ে ভান্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। পুলিশ তাকে উদ্ধারে সন্ধান চালাচ্ছে।
