প্রধান সূচি

Tuesday, June 8th, 2021

 

দক্ষিণাঞ্চলে বেশি করে সাইলো নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের দক্ষিণাঞ্চলে বেশি করে সাইলো নির্মাণ করার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব অঞ্চলে ধান বেশি উৎপাদন হওয়ায় তা সংরক্ষণের বিষয়টি চিন্তায় নিয়ে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দেন বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন দক্ষিণাঞ্চলে যেন বেশি করে সাইলো করা হয়। ভোলা, পটুয়াখালী, বরগুনা এসব জায়গায় প্রচুর ধান হয়, সুতরাং সাইলো যেন নির্মাণ করা হয়। মঙ্গলবার একনেক সভায় দেশের বিভিন্ন অঞ্চলে ৩০টি সাইলো নির্মাণ সংক্রান্ত একটি প্রকল্প পাস হয়েছে। একনেক সভায় ওইবিস্তারিত পড়ুন


শরণখোলায় ছাত্রীকে যৌন হয়রানী ॥ প্রধান শিক্ষক গ্রেপ্তার

বাগেরহাটের শরণখোলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১১) যৌন হয়রানীর অভিযোগে শহিদুল হাওলাদার (৪৫) নামের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে ছাত্রীর বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় ওই শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছেন। ঘটনাটি ঘটেছে গত ৩ জুন সকাল পৌনে ১০টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে। উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী-চালিতাবুনিয়া গ্রামের মৃত আ. কাদের হাওলাদারের ছেলে অভিযুক্ত শহিদুল হাওলাদার ওই ইউনিয়নের ৪৭নং শরণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ভিকটিমের বাড়িও একই ইউনিয়নের সোনাতলা গ্রামে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে ফোন করেবিস্তারিত পড়ুন


মোংলায় করোনা সনাক্তের হার ৬১ ভাগ

মোংলায় বেড়েই চলেছে করোনা সংক্রমণ ও সনাক্তের হার। গতকাল মঙ্গলবার ৪৯ জনের মধ্যে ৩০ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। মঙ্গলবারের সনাক্তের হার প্রায় ৬১ ভাগ। এর আগে সোমবার এর হার ছিল ৫৪ ভাগ এবং রবিবার ছিল ৫৩ ভাগ। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৯ জন করোনা পরীক্ষার নমুনা দেন। তাদের মধ্যে র‌্যাপিড এ্যান্টিজেন টেস্টে ৩০ জন করোনা সনাক্ত হয়েছেন। হঠাৎ করে সংক্রমণ বাড়াতে গত ৩০ মে থেকে পৌর এলাকা জুড়ে করোনার কঠোর বিধিনিষেধ জারি করে স্থানীয় প্রশাসন। ৩০ মে থেকে ৮ জুন পর্যন্ত এখানে করোনা পরীক্ষা করিয়েছেন ২৩৫ জন। এরমধ্যে সনাক্তবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় ঔষধ ব্যবসায়ী নিখোঁজ

পিরোজপুরের ভান্ডারিয়ায় জামাল তালুকদার নামে এক ঔষধ ব্যবসায়ী গত দুইদিন ধরে নিখোঁজ রয়েছেন। সোমবার সকালে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফিরে আসেন নি। নিখোঁজ ব্যবসায়ীর পারিবারিক সূত্রে জানা গেছে, ঔষধ ব্যবসায়ী জামাল তালুকদার সোমবার সকালে প্রতিদিনের মতো বাসা থেকে বের হন। এরপর আর তার কোন সন্ধান মিলছে না। তার সাথে থাকা মোবাইল (০১৭৪০৬৩৮৯১২) নম্বরটিও বন্ধ রয়েছে। নিখোঁজ ঔই ব্যবসায়ীর স্ত্রী রুমা বেগম এ বিষয়ে ভান্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। তিনি জানান, নিখোঁজ হওয়ার সময় তার স্বামী আকাশী কালারের ট্রাউজার, বেগুনি রং এর ফুল শার্টবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial