শরণখোলায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
বাগেরহাটের শরণখোলায় মধ্য বয়সী অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার রাজেশ্বর গ্রামের একটি মাঠ থেকে শরণখোলা থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, শনিবার বিকেলে রাজেশ্বর গ্রামের একটি মাঠে ওই এলাকার কয়েকজন শিশু ঘুড়ি উড়াতে যায়। ওই সময় তারা পার্শ^বর্তী কলাই ক্ষেতে লাশটি দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। পরে এলাকাবাসীর কাছে খবর পেয়ে শরণখোলা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে ওই নারীর লাশটি উদ্ধার করেন।
শরণখোলা থানার (ওসি) মো. সাইদুর রহমান জানান, মৃত দেহটির গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে থানায় একটি মামলা রেকর্ড করে লাশ ময়না তদন্তেরর জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
Please follow and like us:
« বরিশালে মুখোমুখি অবস্থানে পরিবহন শ্রমিক ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পরিকল্পিত উন্নয়ন মানে মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন সাধন : আনোয়ার হোসেন মঞ্জু »
