Saturday, February 20th, 2021
পরিকল্পিত উন্নয়ন মানে মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন সাধন : আনোয়ার হোসেন মঞ্জু
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, উন্নয়ন হচ্ছে মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন সাধন। রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, বিদ্যুৎ ব্যবস্থা এসব হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। অর্থনৈতিক অবস্থার পরিবর্তন না হলে শিক্ষা-সংস্কৃতি, স্বাস্থ্য ক্ষেত্রের উন্নয়নের সুফল পাওয়া যাবে না। পরিকল্পনা মাফিক উন্নয়ন কাজ করতে হয়। শনিবার পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় পোনা নদীর উপর নবনির্মিত পিসি গার্ডার সেতু ও নতুন বাইপাস সড়ক উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, আল্লাহতায়ালার অসীম রহমতে দীর্ঘ ৩৬ বছর ধরে ভান্ডারিয়াসহ দক্ষিণাঞ্চলের মানুষের জন্য যে উন্নয়ন অবকাঠামো প্রয়োজন ছিলো তার গুরুত্বপূর্ণ অনেকবিস্তারিত পড়ুন
শরণখোলায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
বাগেরহাটের শরণখোলায় মধ্য বয়সী অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার রাজেশ্বর গ্রামের একটি মাঠ থেকে শরণখোলা থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, শনিবার বিকেলে রাজেশ্বর গ্রামের একটি মাঠে ওই এলাকার কয়েকজন শিশু ঘুড়ি উড়াতে যায়। ওই সময় তারা পার্শ^বর্তী কলাই ক্ষেতে লাশটি দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। পরে এলাকাবাসীর কাছে খবর পেয়ে শরণখোলা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে ওই নারীর লাশটি উদ্ধার করেন। শরণখোলা থানার (ওসি) মো. সাইদুর রহমান জানান, মৃত দেহটির গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে। তবে তার পরিচয় নিশ্চিতবিস্তারিত পড়ুন
বরিশালে মুখোমুখি অবস্থানে পরিবহন শ্রমিক ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
বরিশাল নগরীর রূপাতলী বাস টাার্মিনাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দূরত্ব দেড় কিলোমিটার। এই দেড় কিলোমিটারের মধ্যে বিরাজ করছে যুদ্ধাবস্থা। শনিবার সকাল থেকে পরিবহন শ্রমিকরা রূপাতলী বাস টার্মিনালে এবং শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কে লাঠিসোটা নিয়ে অবস্থান করছেন। সড়কে টায়ার জ্বালিয়ে পরস্পরের বিরুদ্ধে বিক্ষোভ করছেন তারা। এতে বরিশালসহ সারাদেশের সঙ্গে সড়কপথে পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, বরগুনা ও পর্যটনকেন্দ্র কুয়াকাটা ও খুলনা জেলার সঙ্গে বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন বিভিন্ন গন্তব্যের মানুষ। গত মঙ্গলবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর সঙ্গে নগরীর রূপাতলীস্থ বিআরটিসি কাউন্টারের স্টাফের কথা কাটাকাটিবিস্তারিত পড়ুন
