প্রধান সূচি

পিরোজপুরে তুলার কারখানায় অগ্নিকান্ডে দোকানঘরসহ ৭ প্রতিষ্ঠান ভুষ্মিভূত ॥ প্রেসক্লাব ভবনের একাংশ ক্ষতিগ্রস্থ

পিরোজপুর পৌর শহরের প্রেসক্লাব সড়কে এক অগ্নিকান্ডে দুইটি তুলার গোডাইন ও কারখানাসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। আগুনের পিরোজপুর প্রেসক্লাবের দুইটি কক্ষসহ ক্লাব ভবনের একাংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। আজ শনিবার দুপুরে ১২ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটে। প্রেসক্লাব সংলগ্ন জালাল আহমেদের তুলার কারখানা থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে পিরোজপুর, ইন্দুরকানী ও নাজিরপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকান্ডে জালাল আহমেদের তুলার কারখানা ও গোডাউন, আলী হোসেনের লেপ তোষকের দোকান ও কারখানা, সিরাজ সেখের লেপ তোষকের দোকান, ডা. আব্দুর রহিমের চেম্বার, একটি সাংস্কৃতিক সংগঠনের অফিস ও একটি মন্দির পুড়ে গেছে। আগুনে পিরোজপুর প্রেসক্লাব ভবনের পিছনের অংশ পুড়ে গেছে। এতে ভবনের দুইটি কক্ষসহ একাংশ ক্ষতিগ্রস্থ হয়েছে।
অগ্নিকান্ডে প্রেসক্লাব মার্কেট ব্যবসায়ীদের এবং প্রেসক্লাবের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার আবু জাফর জানান, আগুনের খবর পেয়েই পিরোজপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভানোর কাজ শুরু করে। পরে ইন্দুরকানী ও নাজিরপুর উপজেলার আরও ২টি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। ৪টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তুলার গোডাউনের বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ আগুন লেগেছে। তবে তদন্ত করে বিস্তারিত বলা যাবে। এছাড়া ক্ষয়ক্ষতির হিসার নিরূপন করা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial