প্রধান সূচি

ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় ট্রলি চালক নিহত

জেলার ভান্ডারিয়ায় বুধবার সোনালিকা নামের পাথরবাহী একটি ট্রলি ট্রাক উল্টে ট্রলির চালক হেলাল (২৮) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত হেলাল পার্শবর্তী মঠবাড়িয়া উপজেলার ছোট মাছুয়া গ্রামের জব্বার হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রলি ট্রাকটি ভান্ডারিয়া থেকে পাথর বোঝাই করে মঠবাড়িয়া উপজেলার তুষখালীতে যাওয়ার পথে তেলিখালি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সামনের সড়কে উল্টে যায়। এ সময় ট্রলি চালক হেলাল গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুপুরে থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।
এ বিষয়ে ভান্ডারিয়া থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, চালক নিজে নিজেই উল্টে মারা যাওয়ায় মৃতের লাশ ময়না তদন্ত হয়নি। এ ঘটনায় কোন অভিযোগ না পাওয়ায় কোন মামলা হয় নি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial