প্রধান সূচি

Wednesday, January 20th, 2021

 

নাজিরপুরে দুই যুবলীগ নেতার হাত-পা ভেঙ্গে দেয়ার প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন

পিরোজপুরের নাজিরপুরে মো. রনি হাওলাদার (২৮) ও মিজানুর রহমান মিঠু (৩২) নামের দুই যুবলীগ নেতার হাত-পা ভেঙ্গে দেয়া সহ মো. ফারুক হওলাদর (৩৫) নামের তিন যুবলীগ নেতাকে পিটিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে এ কর্মসূচি পালন করেন দলীয় নেতা-কর্মীরা। হামলার প্রতিবাদে ও বিচারের দাবীতে ওই দিন বেলা ১১টায় পিরোজপুর-ঢাকা মহাসড়কের নাজিরপুর হাসপাতাল এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন দলীয় নেতা-কর্মীরা। পরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নাজিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনের বঙ্গবন্ধু’র মুর‌্যালের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলাবিস্তারিত পড়ুন


বাঘের চামড়াসহ আটক চোরা শিকারিকে কারাগারে প্রেরণ ॥ চামড়া সংরক্ষণের আদেশ

ক্রেতা সেজে জব্দ করা বাঘের চামড়াসহ আটক চোরা শিকারি গাউস ফকির (৪৫)কে বন আদালতে সোপর্দ করেছে বন বিভাগ। আদালত গাউস ফকিরকে কারাগারে প্রেরণ ও উদ্ধারকৃত চামড়াটিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার তত্ত্বাবধায়নে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। বুধবার বিকেলে বন আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সমির মল্লিক এ আদেশ দেন। এর আগে দুপুরে র‌্যাব-৮-এর হেড কোয়ার্টার বরিশাল থেকে জব্দকৃত চামড়া ও চোরাশিকারি গাউস ফকিরকে বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কার্যালয়ে আনা হয়। সেখানে চোরা শিকারি ও চামড়াটিকে সাংবাদিকদের সামনে আনা হয়। একটি বিশেষ ব্যাগ থেকে বনরক্ষিরা বাঘের চামড়াটিকে বেরবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় ট্রলি চালক নিহত

জেলার ভান্ডারিয়ায় বুধবার সোনালিকা নামের পাথরবাহী একটি ট্রলি ট্রাক উল্টে ট্রলির চালক হেলাল (২৮) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত হেলাল পার্শবর্তী মঠবাড়িয়া উপজেলার ছোট মাছুয়া গ্রামের জব্বার হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রলি ট্রাকটি ভান্ডারিয়া থেকে পাথর বোঝাই করে মঠবাড়িয়া উপজেলার তুষখালীতে যাওয়ার পথে তেলিখালি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সামনের সড়কে উল্টে যায়। এ সময় ট্রলি চালক হেলাল গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুপুরে থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে ভান্ডারিয়া থানার ওসিবিস্তারিত পড়ুন


কাউখালী জাতীয় পার্টি’র ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদ

পিরোজপুরের কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনুকে কাউখালী উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে জাতীয় পার্টি (জেপি)’র কেন্দ্রীয় দফতর সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি স্বাক্ষরিত এক পত্রে কাউখালী উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমানের অসুস্থতার কারণে কাউখালী উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনুকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে বুধবার সকালে কাউখালী জাতীয় পার্টি (জেপি)’র ভারপ্রাপ্ত সভাপতি ওবিস্তারিত পড়ুন


পিরোজপুরের নাজিরপুরে দুই যুবলীগ নেতার হাত-পা ভেঙ্গে দিয়েছে দলীয় প্রতিপক্ষরা

পিরোজপুরের নাজিরপুরে মো. রনি হাওলাদার (২৮) ও মিজানুর রহমান মিঠু (৩২) নামের দুই যুবলীগ নেতার হাত-পা ভেঙ্গে দেয়াসহ মো. ফারুক হাওলাদার (৩৫) নামের আরেক যুবলীগ নেতাকে পিটিয়ে গুরুতর আহত করেছে দলীয় প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী এলাকায়। গুরুতর আহত রনি হাওলাদার ও মিজানুর রহমান মিঠুকে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত রনি হাওলাদার উপজেলার শ্রীরামকাঠী বন্দরের বাসিন্দা মৃত চুন্নু মিয়ার ছেলে ও শ্রীরামাকাঠী ইউনিয়ন যুবলীগের সভাপতি। মিজানুর রহমান মিঠু একই এলাকার মৃত জব্বারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial