প্রধান সূচি

শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন এগিয়ে যাচ্ছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে চলছে। বিশ্বের সকল দেশে করোনার মধ্যে উন্নয়নের কাজ থেমে গেলেও একমাত্র বাংলাদেশেই উন্নয়নের কোন থেমে থাকে নি। বরং নতুন নতুন প্রকল্প হাতে নেয়া হচ্ছে। একমাত্র বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কারণেই এটা সম্ভব। বঙ্গবন্ধুও দেশের স্বাধীনতা পরবর্তী যুদ্ধ বিধ্বস্ত দেশের যেমন হাল ধরে, উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তার যোগ্য কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর সে উন্নয়নের ধারা আরও এগিয়ে নিচ্ছেন। শনিবার দুপুরে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বন্দরস্থ কালিগঙ্গা নদীতে নতুন ফেরির উদ্বোধন অনুষ্ঠানে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা জাতীর পিতা শেখ মুজিবুর রহমানের আদর্শে ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের এক কর্মী এটাই আজ আমাদের বড় পরিচয়। আমার দলে কোন পদ-পদবীর জন্য আমি মোটেই লালায়িত নই। অনৈতিকতার কোন আয় আমার পকেটে ঢুকবে না। আমি কোন ঘুষ, কমিশন বা নিয়োগ বানিজ্য করি না। দলীয় কোন কর্মী এটা করুক তাও আমি পছন্দ করি না। সন্ত্রাসী কর্মকান্ড করলে তাকে জেলে ঢুকতে হবে। আমাদের সকলের মনে রাখতে হবে আমাদের আদর্শ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
স্থানীয় শ্রীরামকাঠী বন্দরের কাঁচা বাজার মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুনীল কুমার হালদারের সভাপতিত্বে ও যুবলীগ নেতা এস.এম. রোকনুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন, উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. ওবায়দুর রহমান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক নির্ঝন কান্তি বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা যুবলীগ সভাপতি এম খোকন কাজী, সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস প্রমুখ।

পরে মন্ত্রী নতুন ওই ফেরিতে করে স্বরূপকাঠী উপজেলার ভরতকাঠী প্রান্তে যান এবং সেখানে আরও একটি সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এর আগে সকালে মন্ত্রী উপজেলা সদরের সাথে শ্রীরামকাঠী ইউনিয়নের কালীবাড়ির সাথে সংযোগ ও ভীমকাঠী পৃথক দু’টি গার্ডার ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial