বাগেরহাটে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
বাগেরহাটের মোল্লাহাটে দেড় কেজি গাঁজাসহ মো. আল-আমিন খান (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। সোমবার গভীর রাতে মোল্লাহাট উপজেলার ঘোষগাতি গ্রামের মোল্লা ওবাইদুল রহমানের বসতবাড়ির পশ্চিম পাশ থেকে র্যাব সদস্যরা আল আমিনকে আটক করে।
আটক আল-আমিন পুরাতন ঘোষগাতি এলাকার লোকমান খানের ছেলে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক মোল্লাহাট থানায় সোপর্দ করা হয়েছে।
Please follow and like us:
« বাগেরহাটে জমির দখল নিতে প্রতিপক্ষের বসতঘর ভাংচুর ও লুটপাট (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নাজিরপুরে নবনির্মিত সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত »
