প্রধান সূচি

Tuesday, December 29th, 2020

 

কাউখালীতে ৩২০ কেজি জাটকা আটক

পিরোজপুরের কাউখালী বেকুটিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩২০ কেজি জাটকা ইলিশ আটক করেছে কোস্টগার্ড। সোমবার রাত সোয়া ১১টার দিকে বেকুটিয়া ফেরিঘাটে কুয়াকাটা থেকে সাতক্ষিরাগামী ‘মীম জন’ নামের একটি যাত্রীবাহী বাসে অভিযানে চালিয়ে ওই জাটকা আটক করা হয়। মঙ্গলবার সকালে সেগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভুষন পাল উপস্থিত ছিলেন। কোস্টগার্ড পশ্চিম জোনের পেটি অফিসার মো. স্বপন জানান, সোমবার রাত ১১টা ২০ মিনিটে কাউখালীর বেকুটিয়া ফেরিঘাটে মীমজন নামের যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এসময়বিস্তারিত পড়ুন


বাগেরহাটে ৩ লক্ষাধিক শিশু পাবে হাম-রুবেলার টিকা

বাগেরহাটে ৩ লক্ষ ৭ হাজার ৫৯০জন শিশুকে হাম রুবেলার টিকা দেওয়া হবে। ২০২১ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বাগেরহাটের ৯ উপজেলায় ২২৫টি কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। এই কার্যক্রমে ২৭৬ জন স্বাস্থ্যকর্মী ছাড়াও কয়েক হাজার স্বেচ্ছাসেবক অংশগ্রহন করবেন। মঙ্গলবার দুপুরে সিভিল সার্জনের মিলনায়তনে মিসেলস রুবেল ক্যাম্পেইন-২০২০ উপলক্ষে প্রেস কনফারেন্সে সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানান। প্রেস কনফারেন্সে বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আবুল বাশার, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোজাফফর হোসেন, সাবেক সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন, মেডিকেল অফিসার ডা. সুব্রত দাস, মুশফিকুর রহমানসহ বাগেরহাটে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


নাজিরপুরে নবনির্মিত সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলার নাজিরপুরে নবনির্মিত সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তন মঙ্গলবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. ওবাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তির আহ্বান রেখে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন মামুন (ভারপ্রাপ্ত), উপজেলা শিক্ষা অফিসার আবুল বাশার, সহকারী শিক্ষা অফিসার হীরামন বৈদ্য, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (রঞ্জু) প্রমুখ। সভায় বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এসএমসি’র সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।


বাগেরহাটে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাটের মোল্লাহাটে দেড় কেজি গাঁজাসহ মো. আল-আমিন খান (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। সোমবার গভীর রাতে মোল্লাহাট উপজেলার ঘোষগাতি গ্রামের মোল্লা ওবাইদুল রহমানের বসতবাড়ির পশ্চিম পাশ থেকে র‌্যাব সদস্যরা আল আমিনকে আটক করে। আটক আল-আমিন পুরাতন ঘোষগাতি এলাকার লোকমান খানের ছেলে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক মোল্লাহাট থানায় সোপর্দ করা হয়েছে।


বাগেরহাটে জমির দখল নিতে প্রতিপক্ষের বসতঘর ভাংচুর ও লুটপাট

বাগেরহাটে বিবাদমান জমির দখল নিতে প্রতিপক্ষের বসতঘর ভাংচুর করে উচ্ছেদ ও লুটপাট করেছে প্রতিপক্ষ নাজমুল গাজীসহ অন্যরা। বাগেরহাট সদর উপজেলার ডেমা গ্রামের অসহায় ওই পরিবারটি দুইদিন ধরে অন্যের বাড়িতে দিনাতিপাত করছেন। নির্যাতিত ওই পরিবারের সদস্য মাহবুব গাজী বলেন, আমার মা রাবেয়া বেগমের পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৬০ শতক জমিতে ঘরবাড়ি তৈরি করে আমরা দীর্ঘদিন বসবাস করে আসছি। হঠাৎ করে আমাদেরে প্রতিবেশী আশ্বাস গাজী ও তার ছেলেরা আমাদের ওই জমি দাবি করেন। তারা আমাদের হুমকি ধামকি দিতে থাকেন। একপর্যায়ে আমরা নিজের বাড়ি-ঘর রক্ষা করতে আদালতে মামলা করি। কিন্তু মামলা চলমান অবস্থায় আশ্বাসবিস্তারিত পড়ুন


পাইকগাছায় চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালিত

পাইকগাছায় চারণ সাংবাদিক মোনাজা তউদ্দিনের ২৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব পাইকগাছার আয়োজনে নতুন বাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান। প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক মহানন্দ অধিকারী মিন্টুর উপস্থাপনায় বক্তব্য রাখেন, কবি মাধুরী রাণী সাধু, সংগীত শিল্পী বরিন্দ্রনাথ বিশ্বাস, সাংবাদিক ইমদাদুল হক, সাংবাদিক দীপ অধিকারী, সাংবাদিক মুজিবুর রহমান, পরিবেশবাদী সংগঠন বনবিবি’র সাধারণ সম্পাদক আশিষ রায় চৌধুরী মিন্ট, অভিজিৎ রায় প্রমুখ। স্মরণ সভায় বক্তারা বলেন, সৎ, নির্ভিক, নিষ্ঠাবান, কঠোর পরিশ্রমী সাংবাদিকের নাম মোনাজাত উদ্দিন। তিনি শুধু গ্রামের সাংবাদিকবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial