প্রধান সূচি

ভান্ডারিয়ায় মার্তৃত্ব ভাতাসহ বিভিন্ন ভাতার নামে ঘুষ বাণিজ্যের অভিযোগ

পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ২নং নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের মাতৃত্ব, ভিজিডি ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যাক্ত ভাতাসহ বিভিন্ন ভাতার নামে হাজার হাজার টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল তালুকদারের এজেন্ট হিসেবে কাজ করে মিসেস নাজমুন নাহার নামে এক নারী। তিনি বিভিন্ন কায়দায় এলাকার গরীব জনসাধারণের কাছ থেকে চেয়ারমানের নাম ভাঙ্গিয়ে হাজার হাজার টাকা আদায় করে আসছেন। ভূক্তভোগীদের অভিযোগ নাজমুন নাহার ইউনিয়ন পরিষদের কোন পদে কর্মরত না থাকলেও ইউনিয়ন পরিষদের বিভিন্ন দাপ্তরিক কাজ তিনি বিভিন্ন সময় অফিসিয়াল সময় ছাড়াও রাত্রে অফিসে বসে কাজ করে থাকেন। এ ব্যাপারে ২নং নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল তালুকদার এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, নাজমুন নাহার টাকা গ্রহণ করেছেন কিনা তা আমার জানা নেই।
এ বিষয়ে নাজমুন নাহার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কারো কাছ থেকে কোন টাকা পয়সা নেই নি।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার বলেন, ইউনিয়ন পরিষদের নাম ভাঙ্গিয়ে কেউ যদি টাকা পয়সা নিয়ে থাকে এবং তার যদি প্রমান পাওয়া যায় তবে উক্ত বিষয় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial