প্রধান সূচি

Saturday, December 26th, 2020

 

রাজনীতিতে সৌজন্য বোধ থাকতে হবে : আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, রাজনীতিতে সৌজন্য বোধ থাকতে হবে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে যারাই রাষ্ট্র প্রধান ও সরকার প্রধান ছিলেন তারা সকলেই দেশ গঠনে যথাসাধ্য ভূমিকা রেখেছেন। ক্ষমতা শেষে বা পদত্যাগের পর তাদের চরিত্র হরণ করে বক্তব্য দেয়া বা অকথ্য ভাষায় সমালোচনা করা রাজনৈতিক শিষ্টাচার বর্হিভূত। ক্ষমতায় থাকা কালে দেশ ও মানুষের কল্যাণে সবাই-ই দেশে ও মানুষের কল্যাণে যথাসাধ্য চেষ্টা করেছেন। তাদের অবদানকে অবশ্যই স্বীকার করতে হবে। আজ শনিবার পিরোজপুর পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের কাপালিরহাট বাজার সংলগ্ন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পার্টি (জেপি)’র একবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনে নৌকা পেলেন গোলাম কবির

পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন স্বরূপকাঠি পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র গোলাম কবির। গতকাল শনিবার কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড তাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। মেয়র গোলাম কবির মুঠোফোনে মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মনোনয়ন পাওয়ার পর মুঠোফোনে মেয়র গোলাম কবির বলেন, নির্বাচনে বিজয়ী হয়ে স্বরূপকাঠি পৌরসভার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করব। জানা গেছে, ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর ৯টি ওয়ার্ড নিয়ে স্বরূপকাঠি পৌরসভার যাত্রা শুরু হয়। ৪.৯৮ বর্গকিলোমিটার আয়তনের এ পৌরসভায় মোট লোকের বসবাস ২৮ হাজার ৫২৯ জন। এখানে মোট ভোটার সংখ্যাবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় মার্তৃত্ব ভাতাসহ বিভিন্ন ভাতার নামে ঘুষ বাণিজ্যের অভিযোগ

পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ২নং নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের মাতৃত্ব, ভিজিডি ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যাক্ত ভাতাসহ বিভিন্ন ভাতার নামে হাজার হাজার টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল তালুকদারের এজেন্ট হিসেবে কাজ করে মিসেস নাজমুন নাহার নামে এক নারী। তিনি বিভিন্ন কায়দায় এলাকার গরীব জনসাধারণের কাছ থেকে চেয়ারমানের নাম ভাঙ্গিয়ে হাজার হাজার টাকা আদায় করে আসছেন। ভূক্তভোগীদের অভিযোগ নাজমুন নাহার ইউনিয়ন পরিষদের কোন পদে কর্মরত না থাকলেও ইউনিয়ন পরিষদের বিভিন্ন দাপ্তরিক কাজ তিনি বিভিন্ন সময় অফিসিয়ালবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial