স্বরূপকাঠী পৌরসভা নির্বাচনে ৩০ জনের মনোনয়নপত্র সংগ্রহ
স্বরূপকাঠী পৌরসভা নির্বাচনে এ পর্যন্ত মেয়র ও কাউন্সিলর পদ মিলিয়ে ৩০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে একজন মেয়র পদে এবং অন্য ২৯ জন কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহকারী হলেন মো. নুরুল ইসলাম। উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ১৫ ডিসেম্বর থেকে উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউসুফ হারুন জানান, আগামী ৩০ জানুয়ারী স্বরূপকাঠী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩ জানুয়ারী মনোনয়নপত্র বাছাই, ১০ জানুয়ারী পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করা যাবে।
স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৪৯২১ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৭,৩২৫ এবং মহিলা ভোটার সংখ্যা ৮,৫৯৬ জন।
উল্লেখ্য, ৪.৯৮ বর্গকিলোমিটার জায়গা নিয়ে গত ১৭ ডিসেম্বর ১৯৯৮ সালে স্বরূপকাঠী পৌরসভা গঠিত হয়।
