পাইকগাছায় লাইসেন্স বিহিন দুটি করাত কলে জরিমানা
পাইকগাছায় ভ্রাম্যমান আদালত লাইসেন্স না থাকায় দুইটি করাত কল থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার নতুন বাজারে অবস্থিত লাইসেন্স না থাকায় সওকত হোসেনের স’মিল ২ হাজার টাকা ও সৌগত ঘোষ এর স’মিলে ৫ হাজার টাকা জরিমনা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচলনা করেন পাইকগাছা উজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সীদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, দিপঙ্কর মণ্ডল সহ সঙ্গীয় ফোর্স।
বৃহস্পতিবার জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিক অধিকার বাস্তবায়ন করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে মোবাইলকোর্ট পরিচালনা করা হয়। এসময় লাইসেন্স বিহীন করাত কল পরিচালনা করার জন্য ও রাস্তার পাশে অবৈধ ভাবে কাঠ রাখার জন্য দুইটি করাতকলের মালিককে জরিমানা করা হয়।
Please follow and like us:
« তালেশ্বর বাজার উন্নয়নে এলজিইডির বাস্তবায়নে কচুয়ায় ভবন নির্মান কাজের উদ্বোধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় ওলামা পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত »
